ঘরে টিকটিকির উৎপাতে টিকতে পারছেন না, আদৌও কি এটি আপনার সংসারের জন্য শুভ?
গৃহস্থ ঘরে টিকটিকি থাকবে এটি খুব সাধারণ ব্যাপার। তবে ঘরে টিকটিকির আগমন আদৌ কি শুভ?
টিকটিকি পড়ে যাওয়া বা তার উপস্থিতি, বিশেষ এমন অনেক লক্ষণ রয়েছে যেগুলি ভবিষ্যতেরও ইঙ্গিত দিতে পারে। জানুন ঘরে টিকটিকি আসা শুভ না অশুভ।

- বাড়িতে কালো টিকটিকি আসা কি শুভ?
ঘরে কালো টিকটিকি আসা একেবারেই শুভ বলে মনে করা হয়। বিশেষ করে আপনি যদি ঠাকুর ঘরে কালো টিকটিকি দেখেন তা কিন্তু অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এতে আপনার আর্থিক ক্ষতি হতে পারে। আসলে টিকটিকি লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়। তবে কালো টিকটিকি কিন্তু মোটেও লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয় না। তাই ঠাকুরঘরে কালো টিকটিকি দেখা অত্যন্ত অশুভ।
- একসঙ্গে দুটি টিকটিকি দেখা কি শুভ?
অনেক বাড়িতে রয়েছে যেখানে একসঙ্গে দুটি টিকটিকিকে দেখা যায়। আবার অনেক সময় দেখা যায় দুটি টিকটিকিকে একসঙ্গে মারামারি করছে। এটি কিন্তু অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। টিকটিকি লড়াই করা বা মারামারি করলে বাড়ির যেকোনোও সদস্য অসুস্থ হতে পারে। বিশেষত বাড়ির প্রধান সদস্যের অসুস্থ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে।
- ঠাকুরঘরে টিকটিকি থাকা কি ভালো?
যদি আপনি আপনার ঠাকুর ঘরের টিকটিকি দেখেন তাহলে এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে আপনার আর্থিক দিকে লাভ হবে। সুখ-সমৃদ্ধি বাড়বে। যদি শুক্রবার আপনি আপনার পুজোর ঘরে বা মন্দিরে টিকটিকি দেখেন তাহলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার ওপর আছে বলে মনে করবেন। এতে আপনার অর্থলাভের সম্ভাবনা রয়েছে।
- মাটিতে টিকটিকি পড়ে যাওয়া কি শুভ?
টিকটিকি বারবার মাটিতে পড়ে যাওয়া শুভ লক্ষণ নয়। এতে সদ্য বিবাহিত দম্পতিদের ওপর অশুভ প্রভাব পড়তে পারে। তবে কখনোই টিকটিকিকে মারবেন না। যা কিন্তু খুব অশুভ বলে মনে করা হয়। যদি টিকটিকি আপনার বাড়িতে মাটিতে হেঁটে বেড়ায় তাহলে কিন্তু আপনার আর্থিক দিকে যথেষ্ট লাভ হবে। তবে দেখবেন টিকটিকির গায়ে যেন পা না লাগে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications