Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পিতৃপক্ষে ঘটবে দ্বিতীয় চন্দ্রগ্রহণ, কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখবেন কারা, ঝুঁকি এড়াতে মানুন এগুলি

জ্যোতিষশাস্ত্রে, চন্দ্রগ্রহণের বিশেষ গুরুত্ব রয়েছে। যখন চাঁদ, সূর্য ও পৃথিবী এক সরলরেখায় আসে, তখন সূর্যের আলো পৃথিবীতে পড়ে, কিন্তু চাঁদে পড়ে না। তখনই কিন্তু চন্দ্রগ্রহণ ঘটে। তবে কোনও গ্রহণকেই কিন্তু শুভ বলে মনে করা হয় না।

তবে এবার দ্বিতীয় চন্দ্রগ্রহণের অপেক্ষায় রয়েছেন সকলে। সেপ্টেম্বর মাসের ১৮ তারিখ পিতৃপক্ষের দিনেই ঘটবে বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণের অশুভ প্রভাবে কিছু রাশির জাতক-জাতিকাদের খুব অশুভ সময় শুরু হবে। এই সময় আপনাদের খুব খারাপ সময়। তবে এই ঝুঁকি এড়াতে কী কী করবেন, জানুন।

Office

  • কোন কোন খারাপ সময় শুরু হবে

চলতি মাসের ১৮ সেপ্টেম্বর ঘটতে চলেছে বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ। এই সময় মেষ, সিংহ, মকর, মীন রাশির ব্যক্তিদের অত্যন্ত খারাপ সময় শুরু হবে। তাদের খুব সতর্ক থাকতে হবে। কোনও কাজেই তারা এগিয়ে যেতে পারবেন না। তাদের জীবনেও নানান সময় আসবে। খুব সমস্যায় তারা পরবেন।

  • মেষ রাশি

মেষ রাশির ব্যক্তিরা এই সময়ে কোনও কাজেই এগিয়ে যেতে পারবেন না। তাদের জীবনে সমস্যার মুখে পড়তে হবে। চাকরি থেকে ব্যবসায়ে এগিয়ে যেতে পারবেন না আপনি। ভাগ্যের দ্বার তাদের একদমই খুলবে না। পরিবারের সকলের সঙ্গে অশান্তি বাঁধবে আপনার।

  • সিংহ রাশি

সিংহ রাশির জাতক-জাতিকাদের অত্যন্ত অশুভ সময় শুরু হবে। এই সময়ে আপনার অর্থহানি হওয়ার সম্ভাবনা রয়েছে। বড় কোনও বিপদে ঝুঁকি বাড়তে পারে। তাছাড়া এই সময় যদি আপনি দূরে ঘুরতে যেতে চান, অবশ্যই সাবধানে যাবেন। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন। গাড়ি চালালে অত্যন্ত সতর্কতার সঙ্গে চালাবেন।

  • মকর রাশি

চন্দ্রগ্রহণের অশুভ প্রভাবে মকর রাশির ব্যক্তিরা কোনও কাজেই সফলতা অর্জন করতে পারবেন না। এই সময় আপনি যদি নতুন ব্যবসা শুরু করেন, সেখানেও আপনার অর্থহানি হবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি একদম সুখী হবেন না।

তবে এসময় অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না। জীবনে যা চাইবেন তাই করতে পারবেন না। তবে অবশ্যই মাথা ঠান্ডা রেখে চলুন। তবেই কিন্তু আপনি জীবনে সুখী হতে পারবেন।

  • মীন রাশি

চন্দ্রগ্রহণের অশুভ প্রভাব পড়বে মীন রাশির ব্যক্তিদের উপর। এসময় আপনার কোনও নিয়ম ভেঙে কোনও কাজ করবেন না। কারণ আপনার দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। তবেই আপনি দাম্পত্য জীবনে এগোতে পারবেন। তবে এই ঝুঁকি এড়াতে আপনি কিন্তু এই কাজগুলি করতেই পারবেন। দেখুন কী কী করবেন।

  • ঝুঁকি এড়াতে কী করবেন

চন্দ্রগ্রহণের সময় এই রাশির ব্যক্তিরা একটু সতর্ক থাকবেন। এই সময় কাউকে কোনও কিছু দান করবেন না। এই সময়ে ঘরের বাইরে বেরোবেন না। কোনও খাবার খাবেন না। যদি রান্না করা খাবার থাকে, তাহলে সেখানে তুলসী পাতা দিয়ে রাখুন। খারাপ চিন্তা করবেন না। ভগবানকে মন দিয়ে ডাকবেন। পুজো করা এড়িয়ে চলুন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পরে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+