চলতি বছর শ্রাবণ মাস কেন বিশেষ হতে চলেছে, কাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট শেষ হতে চলেছে
জ্যোতিষশাস্ত্রে ও হিন্দুধর্মে শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। এই মাসটি ভোলেবাবার খুব প্রিয় মাস। আর চলতি বছর অনেক শুভ ও বিরল কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে এই মাসে। যে কারণে শ্রাবণ মাসের গুরুত্ব কিন্তু আরও বাড়ছে।
জুলাই মাসের ২২ তারিখ থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস। যা চলবে ১৯ অগাস্ট পর্যন্ত। শ্রাবণ মাস ২৯ দিনের জন্য স্থায়ী হবে। তাই শ্রাবণ মাস শুরু হচ্ছে সোমবার দিয়ে, যা শেষ হবেও কিন্তু সোমবারে। ৭২ বছর পর শ্রাবণ মাসে বিরল কাকতালীয় ঘটনা ঘটছে। এই সময়ে প্রীতিযোগ, আয়ুষ্মান যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ তৈরি হবে। তাই এই মাসটির গুরুত্ব চলতি বছর আরও বেড়েছে।

- কোন কোন যোগ তৈরি হচ্ছে
২১ জুলাই রাত ১১ টা ১১ থেকে শুরু হচ্ছে প্রীতি যোগ। যা চলবে পরের দিন ২২ জুলাই রাত ৮ টা ৫০ মিনিট পর্যন্ত । সিদ্ধিযোগ ২২ জুলাই সারাদিন থাকবে। আয়ুষ্মান যোগ ২২ জুলাই রাত ৮ টা ৫০ থেকে শুরু হচ্ছে, যা থাকবে পরের দিন পর্যন্ত।
- কাদের ভালো সময় শুরু
শ্রাবণ মাসে এই রাশির ব্যক্তিদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। আর্থিক দিকে খুব লাভ হবে তাঁদের। শিবের বিশেষ কৃপা পাবেন তারা। জানেন সেই রাশির তালিকায় কারা রয়েছেন।
- মেষ রাশি
মেষ রাশির ব্যক্তিদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। আপনি মনের গুপ্ত ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে সুখী হবেন। আর্থিক দিকে লাভের সম্ভাবনা রয়েছে। পরিবারের সকল সদস্যদের সঙ্গে ভালো থাকতে পারবেন।
- সিংহ রাশি
সিংহ রাশির জাতক জাতিকাদের উপর ভোলেবাবার বিশেষ কৃপা থাকবে। এসময় কর্মজীবনে আপনি খুব উন্নতি করতে পারবেন। আয়ের নতুন পথ খুঁজে পাবেন। এই সময় ব্যবসায় আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে।
- তুলা রাশি
শ্রাবণ মাসে তুলা রাশির ব্যক্তিরা নতুন সম্পত্তি, জমি বাড়ি, গাড়ি কিনতে পারেন। এসময় আর্থিক দিকে লাভ হবে। শরীরে আপনার ভালো থাকবে। সেই সঙ্গে কমবে মানসিক চাপ।
- মকর রাশি
মকর রাশির জাতক জাতিকাদের শ্রাবণ মাস অত্যন্ত শুভ যাবে । এই সময় আপনি জীবনে কাঙ্খিত সাফল্য পাবেন। সমাজে সম্মান বাড়বে। ধর্মীয় কাজে আপনার আগ্রহ বাড়বে। ব্যবসায় আটকে থাকা সব কাজ হয়ে যাবে। নতুন সম্পত্তি কিনতে পারবেন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications