শুরু হচ্ছে শনির ধাইয়া ও সাড়ে সাতি! কোন কোন রাশির ওপর বিশেষ প্রভাব পরবে, জানেন
শুরু হচ্ছে শনির ধাইয়া ও সাড়ে সাতি! কোন কোন রাশির ওপর বিশেষ প্রভাব পরবে, জানেন
শনি নাম শুনলেই অনেকই ভয় পেয়ে যান। তবে যদি শনিদেব কোন ব্যক্তির ওপর কৃপা করেন তাহলে সেই ব্যক্তি কিন্তু ধনী হয়ে থাকেন। তিনি বিপুল সম্পদের অধিকারী হন। আর যদি কোন ব্যক্তির ওপর খারাপ দৃষ্টি দেন, তাহলে সেই ব্যক্তি কিন্তু বিপুল সম্পদ হারিয়ে ফকির হয়ে যান। তবে, শনি গ্রহের গতি কিন্তু খুব ধীর। এক রাশির থেকে অন্য রাশিতে যেতে তার প্রায় আড়াই বছর সময় লাগে। শনি রাশি ঘর পরিবর্তনে কিন্তু একটা বড় পরিবর্তন আসে। যা কিন্তু মানব জীবনে সঙ্গে পুরোপুরি যুক্ত। শনি গ্রহ বর্তমানে মকর রাশিতে গমন করবে। তবে খুব তাড়াতাড়ি রাশি পরিবর্তন করবে সে।

শনি কখন রাশি পরিবর্তন করবে
এখন শনিগ্রহ মকর রাশিতে প্রবেশ করছে। ২০২২ সালের ২৯ এপ্রিল মকর ও কুম্ভ রাশিতে করছে। কুম্ভ রাশির চিহ্নগুলিকে তাদের নিজস্ব রাশি হিসাবে বিবেচনা করা হয়। কুম্ভ ও মকর রাশির শাসক গ্রহ হল শনি।

কর্কট রাশিতে শনির ধাইয়া শুরু
পঞ্চাং অনুসারে, চলতি বছরের ২৯ এপ্রিল কর্কট রাশিতে শনির ধাইয়া শুরু হবে। এই সময়ে কিন্তু এই রাশির জাতক-জাতিকাদের স্বাস্থ্য, চাকরি, ব্যবসা, অর্থ ও সম্পর্কের দিকে বিশেষ নজর দিতে হবে। কারণ ধাইয়াতে মানসিক চাপের সৃষ্টি হতে পারে।

বৃশ্চিক রাশিতে শনির ধাইয়া শুরু
বৃশ্চিক রাশিতে ২৯ এপ্রিল থেকে শনির ধাইয়া শুরু। বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল। এই সময়ে এই রাশির ব্যক্তিদের রাগ কিন্তু দ্বিগুণ বেড়ে যেতে পারে। যে কোন ভুল সিদ্ধান্তে জীবনে নেমে আসতে পারে অশান্তি। আপনার কাছের মানুষদের যত্ন নিন। যে কোন অশান্তি ও উত্তেজনা এড়িয়ে চলুন। যদি শনি দেবের পুজো করা যায় তাহলে শনির ধাইয়া থেকে মুক্তি পাওয়া যায়।

মীন রাশিতে শনির সাড়ে সাতি শুরু
মীন রাশিতে শনির সাড়ে সাতি শুরু। এই রাশির ব্যক্তিদের জীবনে অনেক অশান্তি , ঝামেলা আসতে পারে। তা এই সময় এড়িয়ে যাওয়াই ভালো। অসহায়, দীন দুঃখী ব্যক্তিদের সাহায্য করুন। কোন গুরুত্বপূর্ণ কাজে সাফল্য পেতে জীবনসঙ্গীর পরামর্শ নিন। জীবনে কোন বাধার সম্মুক্ষীন হলে কখনই ঘাবড়ে যাবেন না। শান্ত ভাবে তা সমাধান করার চেষ্টা করুন, তাহলে উপকার মিলবে।












Click it and Unblock the Notifications