চলতি মাসেই অস্ত যেতে চলেছে শনি, এই রাশিদের ভাগ্যোন্নতি নিশ্চিত

৩০ জানুয়ারি অস্ত যেতে চলেছে শনি। কিছু রাশির জীবনে শুভ সময় শুরু হবে।

জ্যোতিষশাস্ত্রে শনির একটি বিশেষ গুরুত্ব রয়েছে। এই গ্রহ ঘর পরিবর্তন করে সকল রাশির উপরে বিশেষ প্রভাব ফেলবে। সেটি কারোর উপর ইতিবাচক প্রভাব আনতে পারে আবার কারোর উপর নেতিবাচক প্রভাবও আনতে পারে। জানুয়ারি মাসে ১৭ তারিখ শনি ঘর পরিবর্তন করে কুম্ভ রাশিতে প্রবেশ করেছে। ৩০ জানুয়ারি সেখানেই অস্ত যাচ্ছে শনি। তারপর ৫ই ফেব্রুয়ারি শনি আবার উত্থিত হবে। শনি অস্ত যাওয়ার সময় কোন রাশির ব্যক্তিদের জীবনে সাফল্যের সময় শুরু করবে, দেখুন।

মিথুন রাশি

মিথুন রাশি

শনি অস্ত যাওয়ার কারণে মিথুন রাশির জাতক-জাতিকাদের জীবনের শুভ সময় শুরু হবে। এসময় আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। সকল কাজে উন্নতি করতে পারবেন। এসময় দূরে যদি কোথাও ঘুরতে যেতে চান তাও করতে পারেন। মন আপনার ভালো থাকবে। শরীর আপনার সুস্থ থাকবে। কাজের গতি বাড়বে। সকলের সঙ্গে সদ্ব্যবহার রেখে চললে আপনার জীবনে সাফল্য নিশ্চিত।

কন্যা রাশি

কন্যা রাশি

শনি অস্ত যাওয়ার কারণে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনের শুভ সময় শুরু। এসময় আপনার যদি কোথাও টাকা আটকে থাকে সেই টাকা আপনি ফেরত পাবেন। ঋণ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। শত্রুরা আপনার ক্ষতি করতে পারবেন না। আপনার আয় বাড়বে। পুরনো ব্যবসা আপনি বিনিয়োগ করতে পারবেন। কাজে আপনার কোনও অসুবিধা হবে না। জীবনে আপনার সাফল্যের সময় শুরু।

মকর রাশি

মকর রাশি

এই রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু। এসময় আপনার জীবনে সাফল্য আসবে। আর্থিক দিকে আপনি উন্নতি করতে পারবেন। ব্যবসায় লাভবান হবেন । অর্থনৈতিক দিকে আপনার জীবনেও সাফল্য আসবে। দূরে ঘুরতে যেতে পারেন। মাথা ঠান্ডা ঘুরতে যাবেন। ধন-সম্পত্তি আপনার আরও বাড়বে। ব্যবসায়ীদের জন্য খুব শুভ সময়। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবন আপনার সুখের হবে। এ সময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। আপনার খুব উন্নতি হবে।

মীন রাশি

মীন রাশি

শনি অস্ত যাওয়ার কারণে এই রাশির জাতক জাতিকাদের জীবনের শুভ সময় শুরু। এই সময় আপনারা দাম্পত্য থেকে পারিবারিক জীবন সুখের মুখ দেখবেন। নতুন চাকরির অফার পেতে পারেন। ব্যবসায় আপনারা উন্নতি করতে পারবেন। ব্যবসা আপনি আর্থিক লাভের মুখ দেখবেন। যেখানে বিনিয়োগ করতে পারেন। অংশীদারিত্ব ব্যবসায় আপনি উন্নতি লাভ করতে পারবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+