চলতি মাসেই অস্ত যাবে শনি, কুদৃষ্টির মুখোমুখি হবেন কোন রাশিরা
চলতি মাসেই অস্ত যাবে শনি, কুদৃষ্টির মুখোমুখি হবেন কোন রাশিরা
জ্যোতিষশাস্ত্রে শনি গ্রহের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। এই গ্রহকেই কিন্তু অনেকেই ভয় পান, কারণ এই গ্রহ যখন ঘর পরিবর্তন করে তখন অনেক রাশির উপরেই নানান প্রভাব ফেলে। অনেক কুদৃষ্টিও দেন সকল রাশির ওপর। তবে সর্বদাই যে সে খারাপ দৃষ্টি দেন তা কিন্তু নয় অনেক সময় সুদৃষ্টিও দেন তিনি। আর এই কারণে অনেক রাশির ব্যক্তিদের জীবনে সাফল্যের সময় শুরু হয়। জানুয়ারি মাসের ১৭ তারিখ শনি ঘর পরিবর্তন করতে চলেছে। ৩০ জানুয়ারি শনি কুম্ভ রাশিতে অস্ত যাবে। ১৭ জানুয়ারি কুম্ভ শনি রাশিতেই যাত্রা করবে। শনির ঘর পরিবর্তনের সকল রাশির উপরে বিশেষ প্রভাব ফেলবে সে। তবে এই সময় কিছু রাশির ওপর অশুভ সময়ও শুরু। জেনে নিন সেই রাশির মধ্যে কারা রয়েছেন।

কর্কট রাশি
শনি অস্ত যাওয়ার কারণে কর্কট রাশিদের ব্যক্তিদের নানান অসুবিধার সম্মুখীন হতে হবে। কর্ম থেকে স্বাস্থ্য সবক্ষেত্রে আপনাদের নানান অসুবিধার সম্মুখীন হতে হবে। এসময় ব্যবসায় আপনি উন্নতি করতে তেমন পারবেন না। সাবধানে আপনাকে পথে চলতে হবে, না হলে আপনার দুর্ঘটনা ঘটায় সম্ভাবনা রয়েছে। যে কোনোও কাজে আপনি বিনিয়োগ করবেন না। মানসিক চাপ থাকবে আপনার, কারণ কর্মক্ষেত্রে আপনার সঙ্গে আপনার বসের নানা রকম অশান্তি শুরু হবে। তাই সবাই খুব সাবধানে থাকবেন। না হলে আপনার জীবনে নানান সমস্যা আসতে পারে।

সিংহ রাশি
সূর্য সিংহ রাশির অধিপতি। শনি ও সূর্য একসঙ্গে এসময় থাকার কারণে আপনার নানান অসুবিধা হতে হবে। এই সময় আর্থিক সংকট আপনার জীবনে লেগে থাকবে। প্রেম জীবন ও বিবাহিত জীবন খুব একটা ভালো কাটবে না। দাম্পত্য জীবনে আপনার খুব অশান্তি হবে। আপনি যে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন সেটা থেকে আপনাকে বের হয়ে যেতে হতে পারে, কারণ আপনার সঙ্গে আপনার প্রেমিকের খুব ঝগড়া হবে বা এই রাশি যাদের রাস্তায় খুব হাঁটাচলা করতে হবে, না হলে দুর্ঘটনা ঘটতে পারে।

বৃশ্চিক রাশি
শনি অস্ত যাওয়ার কারণে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জীবনে খুব খারাপ সময় শুরু হবে। এইসব আপনি কাউকে টাকা ধার দেবেন না। আপনার যদি কোথাও থেকে ঋণ নিয়ে থাকেন, সেখান থেকে আপনি সহজে বেরোতে পারবেন না। নানা নিয়মকানুন মেনে শনিদেবের পুজো করুন। তবেই শনি রক্ষাকবচ গলায় ধারণ করুন। যদি আপনি এই কুদৃষ্টি থেকে বেরোতে চান। মায়ের স্বাস্থ্যের অবনতি হতে পারে। তাই মায়ের শরীরের যত্ন নেবেন। শরীর খারাপ হলেই ডাক্তারের পরামর্শ নেবেন। আপনার হয়ে যাওয়া কাজ আটকে যেতে পারে । এই সময়ে আপনি ঝগড়া, অশান্তিতে এড়িয়ে চলবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications