মার্চ মাসে কুম্ভ রাশিতে উদয় হবে শনির, আর্থিক উন্নতি হবে কোন রাশিদের, জানেন
৬ মাস মার্চ ১১ টা ৩৬ মিনিটে শনি গ্রহের কুম্ভ রাশিতে উদয় হবে। এই সময়ে তিন রাশির শুভ সময় শুরু হবে।
জ্যোতিষশাস্ত্রে শনি গ্রহের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। এই গ্রহ যখন ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন সকল রাশির উপরেই বিশেষ প্রভাব ফেলে, মার্চ মাসে শনি গ্রহের উদয় হতে চলেছে। হোলির ঠিক আগে অর্থাৎ ৬ মাস মার্চ ১১ টা ৩৬ মিনিটে শনি গ্রহের কুম্ভ রাশিতে উদয় হবে। এই সময় বিশেষ প্রভাব পড়বে ১২ রাশির ওপর। শনি নিষ্ঠুর আর শক্তিশালী গ্রহ বলেই আমরা জানি। আর এই গ্রহকে আমরা কর্মের দাতা বলে জানি। যে ব্যক্তি ভালো কাজ করেন শনি তাদের শুভ ফল দেয়, যে ব্যক্তি খারাপ কাজ করেন শনি তাদের খারাপ ফল দিয়ে থাকেন। শনি উদয়ের কারণে কিছু রাশির জীবনে শুভ সময় শুরু হবে, দেখুন তাঁরা কারা।

বৃষ রাশি
শনি গ্রহের কারণে জাতিক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময় আপনার নবম ও দশম ঘরে প্রবেশ করবে শনি, শুক্র এই গ্রহের অধিপতি। শুক্রের সঙ্গে শনির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। এই সময় আপনার জীবনে সাফল্যের সময় শুরু হবে। আপনি যা চাইবেন তাই করতে পারবেন। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনি। আপনার সম্মান আপনার ক্রমশ বৃদ্ধি পেতে থাকবে ।জীবনে আপনার সাফল্যের সময় শুরু হবে। তবে এই সময়ে 'ওম বিশ্বানি দেব সাবিতার্দুরিতানি পরসুভ ইয়াদ ভদ্রম তন্ন আ সুভ' মন্ত্র জপ করলে শনির বিশেষ কৃপা পাবেন আপনি।

মেষ রাশি
শনি গ্রহ উদয়ের কারণে মেষ রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু। শনি আপনার দশম ও একাদশ ঘরের অধিপতি। কুম্ভ রাশির শনি উদয়ের কারণে চাকরিতে খুব আয় হবে। যারা বেসরকারি চাকরি করছেন তাদের জীবনে সাফল্য আসবে। কেরিয়ারে খুব উন্নতি করতে পারবেন। যদি আপনার শনি জন্মকুণ্ডলী দুর্বল স্থানে থাকে তাহলে এই ওম শান্তায় নমঃ' মন্ত্রটি জপ করলে শনিদেবের বিশেষ আশীর্বাদ পাবেন এবং আপনার জন্ম কুণ্ডলী শনি খুব শক্তিশালী হবে।

তুলা রাশি
শনি গ্রহ উত্থানের কারণে তুলা রাশির জাতক জাতিকাদের সমস্যার সময় শেষ হবে। জীবনের সাফল্যের মুখ দেখবেন আপনারা। সন্তান লাভের সম্ভাবনা রয়েছে। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে লাভ হবে আপনার। মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন । ভগবান শনিদেবের পূজা করুন। জীবনে সাফল্য আনতে ওম প্রম প্রেমে শনিশ্চরায় নমঃ' জপ করুন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications