মার্চে উদয় হয় কর্মদাতা শনি গ্রহের, মাথা ঠান্ডা রেখে চলুন এই রাশিরা

জানুয়ারি মাসের ৩০ তারিখ শনি গ্রহ কুম্ভ রাশিতে প্রবেশ করছে, মার্চের ৫ তারিখ সেই রাশিতে উদিত হতে চলেছে এই গ্রহ। এই সময় কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে অশুভ সময় শুরু হবে।

জ্যোতিষ শাস্ত্রে শনি গ্রহের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। এই গ্রহের যখন ঘর পরিবর্তন হয় এবং বিপরীতমুখী হয় তখন সকল রাশির ওপর বিশেষ প্রভাব ফেলে সে। শনিকে আমরা কর্মদাতা বলেই জানি। এই গ্রহ ঘর পরিবর্তন করে কারোর ওপর শুভ প্রভাব ফেলে আবারও কারোর ওপর অশুভ প্রভাবও ফেলে। শনি গ্রহের নাম শুনলে আমরা অনেকেই ভয় পেয়ে যাই। কারণ এই গ্রহের কুদৃষ্টির যদি কোনও ব্যক্তির ওপরে পড়ে তাদের জীবনে নানান অসুবিধা আসে। আবার শনি-ই একমাত্র গ্রহ যে প্রতিটি ব্যক্তিকে তার কর্মফল অনুযায়ী ফল দিয়ে থাকেন। তাই আমরা এই গ্রহকে কর্মদাতা হিসেবে মানি। জানুয়ারি মাসের ৩০ তারিখ শনি গ্রহ কুম্ভ রাশিতে প্রবেশ করছে, মার্চের ৫ তারিখ সেই রাশিতে উদিত হতে চলেছে এই গ্রহ। এই সময় কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে অশুভ সময় শুরু হবে।

মীন রাশি

মীন রাশি

শনির এই রাশির দ্বাদশ ঘরে প্রবেশ করে আর্থিক দিকে অবনতি করবে। এই সময় আপনি কমক্ষেত্রে উন্নতি করতে পারবেন না। জীবনে সাফল্যের মুখ দেখবেন না। সব কাজে এগিয়ে যেতে পারবেন না। ব্যবসায়ের উন্নতি করতে পারবেন না। বিবাহ থেকে পারিবারিক দিক থেকে আপনি সুখী হবেন না।

 কর্কট রাশি

কর্কট রাশি

এই রাশির অষ্টম ঘরে উদিত হবে শনি। প্রেম জীবন আপনার সাফল্য আসবে না। আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। পরিবারের কারোর সমর্থন পাবেন না আপনি। এই সময় দূরে কোথাও ঘুরতে না যাওয়াই ভালো। এসময় আপনাকে খুব সতর্ক হয়ে পথে চলতে হবে। আপনার খারাপ ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। প্রেম জীবনে আপনি সাফল্য অর্জন করতে পারবেন না। এই সময়ে যারা পড়াশোনা করেন সেখানে খুব একটা ভালো লাভ করতে পারবেন না। মাথা ঠান্ডা রেখে চললে কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন। এই সময় আপনার স্বাস্থ্যের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

 বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

এই রাশির চতুর্থ ঘরে উদিত হতে চলেছে শনি গ্রহ। এই সময় আপনাদের ভাই ভাইয়ে বিবাদ লেগে থাকবে। যারা প্রেমের সম্পর্কযুক্ত তাদের জীবনের সফল্য আসবে না। এসময় মাথা ঠান্ডা রেখে সব কাজ করলে তবেই আপনি জীবনে সাফল্য আসবে। দূরে কোথাও ঘুরতে যাবেন না। দাম্পত্য জীবনে আপনি সুখী হবেন না। সেই সঙ্গে আপনার জীবনে শনির সাড়েসাতির প্রভাব পড়বে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+