শনির উত্থানে কোন রাশির ব্যক্তিদের রয়েছে লটারি প্রাপ্তির সম্ভাবনা, কাদের জীবনে আসবে সুখ
শনি হল কর্মদাতা গ্রহ। কর্মের ফল অনুযায়ী তিনি সকল রাশির ব্যক্তিদের শুভ ও অশুভ নানান ফল দিয়ে থাকেন। যে ব্যক্তি শুভ কাজ করে শনি তাকে শুভ ফল দিয়ে থাকেন, আর যে ব্যক্তি অশুভ কাজ করে শনি তাকে অশুভ ফলই দেন। বর্তমানে কুম্ভ রাশিতে রয়েছেন শনিদেব। ১৮ মার্চ তিনি কুম্ভ রাশিতেই উদিত হবে।
শনির উদয় হওয়ার ঘটনা অত্যন্ত শুভ ঘটনা বলে মনে করা হয়। শনির উত্থানের কারণে কিছু রাশির জাতিকাদের খুব শুভ সময় শুরু হবে। আবার কিছু রাশির জীবনে আসবে নানা অসুবিধা। তবে যে রাশির ব্যক্তিদের ভাগ্যের দ্বার খুলবে, তার মধ্যে কারা রয়েছেন, দেখুন।

- মেষ রাশি
শনির উদয়ের কারণে মেষ রাশির জাতক-জাতিকাদের খুব শুভ সময়। এই সময় সকল কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন। পেশা থেকে ব্যবসায় আপনি এগিয়ে যেতে পারবেন। আর্থিক দিকে খুব লাভ হবে আপনার। আয় ক্রমশ বাড়তে থাকবে। এসময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। কর্মজীবন থেকে ব্যবসায় সফলতা পাবেন। আপনার বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন চাকরি পেতে পারেন। এসময় আপনি যদি কাউকে ঋণ দেন সেই টাকা খুব সহজেই আপনি শোধ করতে পারবেন। এসময় প্রত্যেকটি কাজ করার সময় মাথা ঠান্ডা রেখে তবেই করবেন।
- কন্যা রাশি
কন্যা রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। এসময় আপনার কেরিয়ারে খুব উন্নতি হবে। কর্মজীবনে মিলবে সফলতা। শুধু তাই নয়, ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন এই রাশির ব্যক্তিরা। এসময় আপনার সম্পদ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কঠিন পরিশ্রম করলে শুভ ফল পাবেন আপনি। যারা ব্যবসা করছেন তাঁদের ভালো সময়। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে এই রাশির ব্যক্তিদের।
- তুলা রাশি
শনিদেবের বিশেষ কৃপা পেতে চলেছেন এই রাশির ব্যক্তিরা। এসময় আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। কর্মজীবনে আপনি অনেক এগিয়ে যেতে পারবেন। ব্যবসা থেকে চাকরিতে নতুন সুযোগ আসবে। তাছাড়া এসময়ে পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে পারেন এই রাশির ব্যক্তিরা। আপনি যদি দূরে কোথাও ঘুরতে যেতে চান যেতে পারেন। যে কাজে হাত দেবেন সেখানেই আপনি পরিবারের সদস্যদের কাছ থেকে ভালো ফল পাবেন। আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে।
- ধনু রাশি
শনির উত্থানের কারণে ধনু রাশির জাতক-জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময় আপনি নতুন কাজ করতে পারেন। ব্যবসায় খুব লাভ হবে আপনাদের। আপনার জীবনে খুব শুভ সময়। পরিবেশ আপনার অনুকূলেই থাকবে। এসময় প্রত্যেকটি কাজে মিলবে সফলতা। চাকরিতে পদোন্নতি হতে পারে এই রাশির ব্যক্তিদের। আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে আপনার। নতুন সম্পত্তি কিনতে পারেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে সুখী হবেন আপনি। এই সময় সন্তানের কোনও শুভ খবরে আপনার মনে আনন্দ লেগে থাকবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications