কবে বক্রী হবে শনি গ্রহ, আর্থিক অবস্থার উন্নতি হতে চলেছে কাদের, এই গ্রহের কৃপা পেতে কী করবেন
জ্যোতিষশাস্ত্রে শনি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। শনিকে আমরা কর্মদাতা গ্রহ বলেই জানি। শনি যখন ঘর পরিবর্তন করে তখন বারো রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। আড়াই বছর অন্তর অন্তর এই গ্রহ তার স্থান পরিবর্তন করে। বর্তমানে শনি কুম্ভ রাশিতে বিরাজ করছে।
১৫ নভেম্বর বক্রী হতে চলেছে শনি গ্রহ। এসময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে যেমন লাভ হবে, ঠিক তেমনই তারা ভালো খবর পাবেন। সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন। দেখুন তো আপনি সেই রাশির তালিকায় রয়েছেন কিনা? যদি আপনি শনি দেবের কৃপা পেতে চান তাহলে এই কাজগুলি করতে পারেন।

- মেষ রাশি
শনি বক্রী হওয়ার কারণে মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। এসময় সকল কাজেই আপনি এগিয়ে যেতে পারবেন। ১৫ নভেম্বর থেকে আপনার ভাগ্যের দ্বার খুলবে। এসময় অর্থনৈতিক অবস্থা আগের থেকে ভালো হবে। আপনার মানসিক চাপ আসতে আসতে কমতে থাকবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনিও সুখের মুখ দেখবেন। এই সময় অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না।
- বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকাদের এই সময় সুখবর পেতে পারেন। এই সময় আপনাদের যারা অবিবাহিত রয়েছেন, তাদের বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি খুব সুখী হবে। কোনও কাজেই আপনি পিছিয়ে পড়বেন না। ভাগ্যের দ্বার খুলবে আপনার। দাম্পত্য জীবনেও সুখী হবেন। শুধু তাই নয়, এসময় আপনি যদি রাজনীতিতে যুক্ত হতে চান সেখানেও সফলতা অর্জন করতে পারবেন। আপনার নাম, খ্যাতি, ক্রমশ বাড়তে থাকবে।
- কুম্ভ রাশি
কুম্ভ রাশির ব্যক্তিদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। এসময় নতুন ব্যবসা শুরু করতে পারেন। তাছাড়া ১৫ নভেম্বর থেকে আপনি সকল কাজে এগিয়ে যেতে পারবেন আপনার। ব্যবসাতেও খুব লাভের মুখ দেখবেন। এসময় যারা সোনা ব্যবসা করছেন, তাদের জীবনে শুভ সময়। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে আপনার। কোনও কাজে আপনি পিছিয়ে যাবেন না। তাছাড়া বিবাহিত জীবনে আপনি খুব সুখী হবেন। এসময় আপনি যদি অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে চান করতে পারেন।
- কোন কোন কাজ করবেন
শনিদেবের বিশেষ কৃপা পেতে আপনি কিন্তু এই টিপসগুলি মানতে পারেন। শনিবার করে শনি মন্দিরে গিয়ে পুজো দিন। অশ্বথ গাছের পুজো দেবেন। এতে আপনার জীবনে সফলতার সময় শুরু হবে। শুধু তাই নয়, শনি মন্দিরে লোহার জিনিস দান করুন। স্নানের জলে কালো তিল মিশিয়ে স্নান করুন। এতে দেখবেন আপনার শনির অশুভ দৃষ্টি থেকে আপনি বের হতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications