Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শনির বিপরীতমুখী গতি কাদের কর্মজীবনে বাধার সম্মুখীন করবেন, জানুন

জ্যোতিষশাস্ত্রে শনি গ্রহকে অত্যন্ত শুভগ্রহ বলে মনে করা হয়। তবে শনি গ্রহ যে ব্যক্তির উপর অশুভ প্রভাব ফেলে সেই ব্যক্তি কোনও কাজেই সফলতা অর্জন করতে পারেন না। জীবনে তাঁকে নানান সমস্যার সম্মুখীন হতে হয়। ৩০ জুন শনিগ্রহ বিপরীতমুখী হতে চলেছে।

১৪ নভেম্বর পর্যন্ত বিপরীতমুখী অবস্থায় থাকবে এই গ্রহ। অর্থাৎ ১৩৯ দিন কিছু রাশির জাতক জাতিকাদের উপর বিপরীতমুখী শনি খুব অশুভ প্রভাব ফেলবেন। কাদের মানসিক চাপ বাড়বে। জানুন সেই রাশির তালিকায় কারা রয়েছেন।

Business

  • বৃষ রাশি

শনি বিপরীতমুখী হওয়ায় বৃষ রাশির জাতক জাতিকাদের খুব খারাপ সময় শুরু হবে। এসময় কোনও কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন না। প্রত্যেকটি কাজেই পিছিয়ে যাবেন। এসময় আপনার শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থহানি হতে পারে। দাম্পত্য জীবনে আসবে নানান সমস্যা। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করবেন। তবেই জীবনে সফলতা অর্জন করতে পারবেন।

  • কর্কট রাশি

শনির বিপরীতমুখী অবস্থা কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত অশুভ হবে। এই সময় আপনি যে কাজে হাত দেবেন সেই কাজেই পিছিয়ে যাবেন। তবে পরিবারের সকলের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে। তবেই আপনি সকল কাজে তাদের সাহায্য পাবেন। এসময় দূরে কোথাও ঘুরতে না যাওয়াই আপনার জন্য ভালো হবে। আপনার প্রত্যেকটি কাজে আটকে যেতে পারে। যদি গাড়ি চালালে সাবধানে চালাবেন। কারণ আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। তাই আগেই সাবধান হোন।

  • বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের খুব খারাপ সময় শুরু হবে। আপনি কোনও কাজেই সফলতা পাবেন না। কারণ, শনি বিপরীতমুখী হওয়ায় আপনার প্রত্যেকটি কাজে পিছিয়ে যাবেন। তাই আপনাকে খুব সতর্ক হয়ে সব কাজ করতে হবে। কারোর কাছে এসময় মাথা নত করবেন না। যেখান থেকে ঋণ নিয়েছেন তা শোধ করতে আপনার নানান অসুবিধার মধ্যে পড়তে হবে। এই সময় আপনার বাড়তি খরচ ক্রমশ বাড়তে থাকবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখী হবেন না। নতুন সম্পত্তি কেনার আগে বারবার ভাবতে হবে আপনাকে।যারা চাকরি খুঁজছেন তাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে। এই সময় আপনার অফিসে নানান সমস্যা আসবে। তাই আগেই সাবধান হোন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+