রাত পোহালেই শনি হবে বিপরীতমুখী, কঠিন সময়ের সম্মুখীন হবেন এই রাশির ব্যক্তিরা
জ্যোতিষশাস্ত্রে, শনি গ্রহকে কর্মদাতা গ্রহ বলে মনে করা হয়। শনি যখন ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন সকল রাশির ব্যক্তিদের ওপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে। আবার কারোর জন্য নেতিবাচকও হতে পারে। ২৯ জুন কর্মদাতা গ্রহ কুম্ভ রাশিতে পিছিয়ে যেতে চলেছে।
জ্যোতিষ গণনা অনুযায়ী, এসময় কিছু রাশির জাতক-জাতিকারা নতুন সম্পত্তির অধিকারী হবেন। কিছু রাশির জাতক জাতিকাদের খুব অসুবিধার মধ্য দিয়ে যেতে হবে। জানুন সেই কোন রাশির ব্যক্তিদের খারাপ সময় শুরু হচ্ছে, জানুন।

- মেষ রাশি
মেষ রাশির বক্তিদের খুব খারাপ সময় শুর হবে। এই সময় আপনি যা উপার্জন করবেন তার থেকে ব্যয় হবে বেশি। তাই খরচও ক্রমশ বাড়তে থাকবে। জীবনের যেকোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভাববেন। এই সময় কোনও কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন না। বারবার পিছিয়ে পড়বেন। পারিবারিক ব্যবসা সম্পর্কিত কোনও বড় সিদ্ধান্ত নেবেন না, নাহলে আপনাকে ক্ষতির সম্মুখীন হতে হতে পারে। বাড়তি খরচ এড়িয়ে চলয়ে হবে আপনাকে। পরিবারের সকলের সঙ্গে অশান্তির পরিবেশ বিরাজ করবে। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করুন।
- কর্কট রাশি
কর্কট রাশির জাতক-জাতিকাদের এই সময় উত্থান পতনের মধ্য দিয়ে যাবে। এসময় কর্মজীবনে অনেকটাই এগিয়ে যেতে পারবেন আপনি। তবে সকলেই আপনার ক্ষতি করতে চাইবেন। কারোর থেকে সবাই ঋণ নেবেন না, কাউকে দেবেনও না। কারণ ঋণের অর্থ আপনি শোধ করতে পারবেন না। সন্তানদের পড়াশুনা ইত্যাদি নিয়ে মনে দুশ্চিন্তা থাকবে। এসময় আপনাকে খুব ধৈর্য ধরে প্রত্যেকটি কাজ করতে হবে। ব্যবসায় সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে আপনাকে।
- সিংহ রাশি
সিংহ রাশির ব্যক্তিদের খুব সাবধানে থাকতে হবে। আপনি কোনও কাজে সফলতা অর্জন করতে পারবেন না। বাজেটের থেকে বেশি খরচ হবে। স্ত্রীর সঙ্গে কিছু মতবিরোধ দেখা দেবে। যার কারণে পারিবারিক পরিবেশ বিঘ্নিত হবে। নেতিবাচক শক্তি আপনার ঘরে প্রবেশ করবে। তাই আপনার মনে নানান চিন্তা থাকবে। এসময় কোনও ব্যক্তির কাছ থেকে কোনও কিছু ধার নেবেন না। আপনার কথার উপর নিয়ন্ত্রণ রাখুন। অন্যথায় আপনি এবং আপনার পরিবার একটি বড় বিবাদে আটকা পড়তে পারেন। এসময় আপনার সঙ্গে আপনার স্ত্রীর ঝগড়ার পরিবেশ বজায় থাকবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications