বিপরীতমুখী শনির প্রভাবে কাজের জায়গায় মাথা ঠান্ডা রেখে চলতে হবে এই রাশির জাতকদের
জ্যোতিষশাস্ত্রে শনি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। শনিকে আমরা কর্মদাতা গ্রহ বলেই জানি। যখন এই গ্রহ ঘর বদল করে তখন সকল রাশির ব্যক্তিদের উপর শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। বর্তমানে শনি কুম্ভ রাশিতে রয়েছে।
জুন মাসে কুম্ভ রাশিতে বিপরীতমুখী হবে এই গ্রহ। এসময় কিছু রাশির জাতক জাতিকাদের খুব সমস্যায় পড়তে হবে। তারা কোনোও কাজেই তেমনভাবে সফলতা অর্জন করতে পারবেন না। অর্থহানি হওয়ার সম্ভাবনা রয়েছে কোন রাশির ব্যক্তিদের, জানুন।

- মেষ রাশি
শনি মেষ রাশির একাদশ ঘরে বিপরীতমুখী হবে। এই সময় কোনও কাজেই আপনারা সফলতা অর্জন করতে পারবেন না। অর্থহানি হওয়ার সম্ভাবনা রয়েছে। মানসিক চাপ বাড়তে থাকবে। কোনও বিষয় নিয়ে অত চিন্তা করবেন না। এসময় মাথাব্যথার সমস্যায় ভুগতে পারে আপনাকে। আপনি কোনও কাজে তেমন সফলতা অর্জন করতে পারবেন না। তবে কঠিন পরিশ্রম করলে জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। দাম্পত্য জীবনে নানা অসুবিধা আসবে। এই সময় প্রত্যেক শনিবার শনিদেবের পুজো দিন।
- বৃষ রাশি
শনি বিপরীতমুখী হওয়ায় বৃষ রাশির জাতক জাতিকাদের খুব সাবধানে থাকতে হবে। প্রত্যেকটি কাজে ভেবেচিন্তে পা ফেলতে হবে। এসময় কর্মক্ষেত্রে আপনার সহকর্মীদের সঙ্গে অশান্তি বাঁধবে। কোনও কাজে সিদ্ধান্ত নিতে পারবেন না। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ না করাই ভালো। পরিবারের সকলের সঙ্গে অশান্তি বাঁধবে। গাড়ি চালালে সাবধানে চালাবেন। ব্যবসায় নানান সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে। এসময় একদমই আপনার বেতন বাড়বে না। তাই মন ভারাক্রান্ত থাকবে। শনিদেবের কৃপা পেতে শনিবার করে শনিদেবের পূজা করবেন এবং কালো রঙের পোশাক পরা এড়িয়ে চলুন।
- কন্যা রাশি
কন্যা রাশির ষষ্ঠ ঘরে প্রবেশ করবে শনি গ্রহ। এসময় কোনও কাজেই তত সফলতা অর্জন করতে পারবেন না। পরিবারের সদস্যদের সঙ্গে অশান্তি হতে পারে। এসময় সহকর্মীদের সঙ্গে মতবিরোধ আপনার লেগেই থাকবে। কঠোর পরিশ্রম করলেও আপনার জীবনের সফলতা আসবে না। সিনিয়র ও জুনিয়রদের কাছ থেকে প্রত্যাশিত সমর্থন না পাওয়ার কারণে আপনি কিছুটা দুঃখিত হবেন। এমনকি স্বাস্থ্যের দিক থেকেও এই সময়টিকে আপনার জন্য খুব একটা শুভ বলা যাবে না। এসময় মানসিক চাপ বাড়তে থাকবে। আপনার আয় কমতে থাকবে। অর্থহানি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মাথা ঠান্ডা রেখে কাজ করবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications