মার্গী শনির প্রভাবে সাফল্যের শীর্ষে পৌঁছাবেন কোন রাশির জাতকরা, জানুন
জ্যোতিষশাস্ত্রে, শনি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। এই গ্রহ অত্যন্ত ধীর গতির গ্রহ। তাই এই গ্রহ যখন ঘর পরিবর্তন করে তখন বারো রাশির ব্যক্তিদের ওপর নানান প্রভাব পড়বে। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে, আবার কারোর জন্য নেতিবাচকও হতে পারে।
শনি একটি রাশিতে আড়াই বছর থাকেন। জুন মাসে বিপরীতমুখী হবে এই গ্রহ। দীপাবলির পরে শনি কুম্ভ রাশিতে মার্গী হবে। এই সময়ে কিছু রাশির ব্যক্তিদের আর্থিক দিকে লাভ হবে, জানুন সেই রাশির তালিকায় কারা রয়েছেন, জানুন।

- মিথুন রাশি
মিথুন রাশির ব্যক্তিদের ওপর শনি গ্রহের বিশেষ প্রভাব পড়বে। এই সময়ে আপনি যা চাইবেন তাই করতে পারবেন। মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবে। এই গ্রহ আপনার রাশির নবম ঘরে প্রবেশ করবে।
এই রাশির ব্যক্তিরা ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। আর্থিক লাভের সুযোগ বাড়বে। হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা থাকবে। চাকরিজীবীরা চাকরিতে ভালো সুযোগ পাবেন। যারা সোনা ব্যবসায় যুক্ত আছেন তারাও একটি ভালো চুক্তিতে সই করতে পারেন। পড়ুয়ারা শিক্ষায় ভালো ফল পাবেন।
- বৃশ্চিক রাশি
মার্গী শনির প্রভাবে বৃশ্চিক রাশির ব্যক্তিরা নয়া সম্পত্তির মালিক হবেন। মডেলিং, শেয়ার বাজারে যারা যুক্ত তাদের শুভ সময় শুরু হবে। অযথা কারোর সঙ্গে ঝগড়া অশান্তিতে জড়াবেন না। নতুন যানবাহন, সম্পত্তি কিনতে পারবেন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করতে পারবেন।
বাবা মায়ের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে আপনার। কাজের জায়গায় নতুন সুযোগ পাবেন। পরিবারের সদস্যরা আপনার পাশে থাকবেন। সোনা ব্যবসায়ে যুক্ত ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। নতুন সম্পত্তির মালিক হবেন আপনি। তাছাড়া গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে আপনার।
- মকর রাশি
শনির কৃপায় মকর রাশির ব্যক্তিদের পরিবেশ অনুকূলে থাকবে। মাথা ঠান্ডা রেখে চলতে পারবেন আপনি। এই সময়ে আপনার মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবে। রাজনীতিতে সম্মান বৃদ্ধি হবে। নতুন কোনও কাজ পেতে পারেন আপনি। ব্যবসায় আপনার অনেক লাভ হবে।
কারোর সঙ্গে এই সময়ে তর্ক করবেন না। কর্মরত ব্যক্তিরা কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন। সন্তানদের ব্যাপারে ভালো খবর পেতে পারেন। কর্পোরেট সেক্টরে যারা কাজ করছেন তাদের প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে। আপনার অমীমাংসিত কাজ শেষ হতে পারে। তবে যে কাজ করবেন, সেখানেই সাফল্য পাবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications