জুলাইয়ে শনির সাড়ে সাতি ও ধাইয়ার কবলে কারা পড়ছেন, কোন রাশিকে সামলে থাকতে হবে?

জুলাইয়ে শনির সাড়ে সাতি ও ধাইয়ার কবলে কারা পড়ছেন, কোন রাশিকে সামলে থাকতে হবে?

জ্যোতিষশাস্ত্রে শনি গ্রহকে একটি বিশেষ স্থান দেওয়া রয়েছে। কারণ এটিই একমাত্র গ্রহ যে কর্মফল অনুযায়ী সকল রাশিকে ফল দিয়ে থাকেন। শনির এক রাশি থেকে অন্য রাশিতে স্থানান্তর করতে সময় লাগে আড়াই বছর। এই সময় অনেক রাশিই সাড়ে সাতির কবলে পড়েন আবার অনেকে ধাইয়ার কবলে পড়েন। কেউ বা আবার অনেকেও সাড়ে সাতি ও ধাইয়া থেকে মুক্তি পান। চলতি বছরেই ২৯ শে এপ্রিল কুম্ভ রাশিতে প্রবেশ করেছে শনি। চলতি মাসে কুম্ভ রাশিতে শনির সাড়ে সাতের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। চলতি মাসের ১২ তারিখ শনি মকর রাশিতে প্রবেশ করবে ও বিপরীতমুখী হবে। এই সময়ে এই সময়ে অনেক রাশি অর্থ লাভের আশা রয়েছে, আবার মকর রাশিতে শনির সাড়ে সাতি শেষ হচ্ছে। এই সময় কর্কট ও বৃষ রাশির ধাইয়া শুরু হবে। এই সময়ে কোন কোন রাশি খুব বিপদের সম্মুখীন হবেন, জেনে নিন

কর্কট রাশি

কর্কট রাশি

এই রাশির জাতিক জাতিকাদের শনির যাত্রা কোনোভাবেই শুভ হবে না। যেহেতু শনির কারণে এই রাশির ধাইয়া শুরু হবে। তাই এদের মানসিক অস্থিরতা ক্রমশ বাড়তে থাকবে। উন্নতি কমতে। কর্মক্ষেত্রে খারাপ প্রভাব পড়বে। এই সময় এরা তেমন শুভ কাজ করতে পারবেন না। কথাবার্তা সংযম না থাকলে জীবনে অনেক অসুবিধার মধ্যে দিয়ে যেতে হবে। স্বাস্থ্যের অবনতি হবে। না হলে আপনাকে আরোও সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে।

 বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

এই রাশি শনির ধাইয়া শুরু হচ্ছে। এদের জীবনের অনেক সমস্যা আসবে। এর মধ্যে আপনাকে অনেক অশান্তির মধ্যে পড়তে হতে পারে। এই সময় আপনি জমি বাড়ি কিনতে যাবেন না। পরিবারের সঙ্গে আপনার বিবাদ বাড়তে পারে। পারিবারিক এবং দাম্পত্য জীবনে আপনার কলহ বাড়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রের সমস্যা হতে পারে। নতুন কোন চাকরির অফার পেলেও যাবেন না। এই সময় আপনি নতুন ব্যবসা শুরু করতে পারবেন না। তবে যে কোন নতুন কাজ করার আগে বারবার ভেবে নিন। আপনি সব কাজেই এই সময় কখনোই সফলতা পাবেন না। কঠোর পরিশ্রম করার পরেও আপনি আশাতীত ফল পাবেন না। তাই এই সময়ে শুভ কাজ না করাই ভালো।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

এই রাশিতে শনির অর্ধশত মধ্যভাগ শুরু হচ্ছে। যার কারণে জীবনে অনেক সমস্যার সম্মুখীন আপনাকে হতে হতে পারে। কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কোন কাজ আপনি সময় মতন শেষ করতে পারবেন না। তাই আপনি সবসময় উদগ্রীব হয়ে থাকবেন। উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আপনার ঝামেলা বাঁধতে পারে। এছাড়া আপনার মানসিক চাপ ক্রমশই বাড়তে থাকবে। আপনি কাজে ধৈর্য হারিয়ে ফেলবেন। তাই সকলের কাছ থেকেই আপনাকে দূরে সরে যেতে হবে। বাবার স্বাস্থ্যের দিকে যত্ন নিন। তবে কঠোর পরিশ্রম করলে তবেই ভালো ফল মিলতে পারে বলে আশা করা হচ্ছে।

মীন রাশি

মীন রাশি


মীন রাশির ব্যক্তিদের শনির সাড়ে সাতি শুরু হয়েছে। কর্মক্ষেত্রে অহেতুক দৌড়াদৌড়ি করেও আপনার আশাতীত ফল মিলবে না। অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলুন। ক্রমশই আপনার বাড়তি খরচ বাড়তে থাকবে। যতই আপনি যত টাকা ইনকাম করুন সেই টাকায় আপনি লাগাম দিতে পারবেন না। মানসিক চাপের কারণে ক্রমশই আপনার রাগ বাড়তে থাকবে। তাই রাগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। আইনি কোনোও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। তাই যেকোন কাজে হাত দেওয়ার আগে অবশ্যই ভেবে নিন। প্রেমের ক্ষেত্রে সময়টি খুব একটা ভালো নয়। কারণ দাম্পত্য জীবনে সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে। এছাড়াও পারিবারিক এবং সামাজিক জায়গায় আপনাকে অনেকেই ভালো চোখের নেবে না। শত্রুএর সংখ্যা বাড়তে থাকবে। পিতা-মাতার স্বাস্থ্যের যত্ন নিন। যদি আপনি পুরনো কোন রোগের শিকার হয়ে থাকেন, তাহলে চিকিৎসকের দ্রুত পরামর্শ নিন। তবেই আপনি সুস্থ হতে পারবেন। এই সময় আপনি শুভ কাজ এড়িয়ে চলুন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+