Saturn Effect: শনির সাড়েসাতি ও অর্ধশতর প্রভাব পড়বে কোন কোন রাশির ওপর, জানেন আপনি

শনির সাড়েসাতি ও অর্ধশতর প্রভাব পড়বে কোন কোন রাশির ওপর, জানেন আপনি

শনি গ্রহের নাম শুনলে সকলেই প্রায় ভয় পেয়ে যান। কারণ শনি যখন অশুভদৃষ্টি কোন ব্যক্তির উপর দেন তখন তাকে ধনী থেকে ফকির পর্যন্ত করে দিতে পারে। তাদের জীবনে কখনোও সাফল্য আসে না যদি কোন রাশির ব্যক্তিদের জীবনের সাড়েসাতি বা ধাইয়ার মত মহাদশা চলে তাদের জীবনে নানান সমস্যার সম্মুখীন হতে হয়। জ্যোতিষশাস্ত্রে শনির একটি বিশেষ গুরুত্ব রয়েছে। বলা হয় এই গ্রহ যখন ঘর পরিবর্তন করে তখন সকল রাশিকে বিশেষভাবে প্রভাবিত করে সে। সেটি কারোর জন্য ইতিবাচক প্রভাব আনে আবার কারোর জন্য নেতিবাচক প্রভাবও আনে। জানুয়ারি মাসের ১৭ তারিখ শনি কুম্ভ রাশিতে পাড়ি দিচ্ছে। এই সময় অনেক রাশির ওপর শনি কুদৃষ্টি ফেলবে। সেই সঙ্গে অনেক রাশির সাড়েসাতি ও অর্ধশতর মতো মহাদশা পড়বে। সেইসব রাশিদের জীবনে সাফল্য আসবে না। দেখে নিন কারা রয়েছেন সেই তালিকায়।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

নতুন বছরে এই রাশি ব্যক্তিদের জীবনে শনির সাড়েসাতির তৃতীয় পর্ব শুরু হবে। এই পরিস্থিতি তাদের আর্থিক, শারীরিক, মানসিক সমস্যা হতে পারে। এরা এই সময় কোনও কাজের সিদ্ধান্ত নিতে পারবেন না। ব্যবসা যারা করছেন তাদের অনেক ক্ষতি হবে। আর্থিক দিকে তারা উন্নতি করতে পারবেন না। জীবনে সাফল্য আসবে না। পরিবারে অশান্তি লেগেই থাকবে।

কর্কট রাশি

কর্কট রাশি

এই রাশির ব্যক্তিদের অর্ধশত শুরু হবে। এই সময় জাতকদের খুব সাবধানে পথে চলতে হবে। এই সময় যদি কেউ গাড়ি চালান তবে তাঁকে খুব সাবধানে চালাতে হবে। রাস্তা যখন পার হবেন বা রাস্তায় চলবেন খুব সাবধানে চলবেন। কারণ আপনাদের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। চাকুরীজীবী এবং ব্যবসায়ীদের আর্থিক সমস্যায় পড়তে হতে পারে। এই সময় আপনারা কঠিন সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভাবুন ।কারণ কোন কাজেই এসময় আপনারা সাফল্য পাবেন না।

 মীন রাশি

মীন রাশি

এই রাশির ব্যক্তিদের অর্ধশতর প্রথম পর্ব শুরু হবে। এমন পরিস্থিতিতে মীন রাশির জাতক জাতিকাদের অনেক সমস্যায় পড়তে হবে। তাদের খুব সতর্ক থেকে সব কাজ করতে হবে। তারা জীবনে কখনোও সাফল্য পাবেন না। পরিবারের অশান্তি লেগে থাকবে। দাম্পত্য জীবনে সুখ আসবে না। এমনকি বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হতে পারেন আপনার। প্রেম জীবনে অশান্তি লেগে থাকবে। এই সময় আপনার চাকরির জায়গায় খুব অশান্তি হবে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

শনি গমনের কারণে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে সমস্যার শুরু হবে। অনেক সমস্যা আসবে জীবনে। বিবাদ মারামারি পর্যন্ত হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে অশান্তি লেগেই থাকবে আপনার। এমন কি আপনাকে বাড়ি পর্যন্ত ছাড়তে হতে পারে। যদি আপনি শনিদের সুদৃষ্টি পেতে চান তাহলে শনিবার করে শনিদেবের পুজো করুন।

ধনু রাশি

ধনু রাশি

এই রাশির ব্যক্তিদের ওপর শনি নেতিবাচক প্রভাব ফেলবে। খুব সাবধানে থাকতে হবে এই রাশির ব্যক্তিদের। অর্থনৈতিক দিকে তাদের অবস্থা খুব খারাপ হবে। অর্থের দিকে এদের যথেষ্ট সতর্ক থাকতে হবে। স্বাস্থ্য এদের মোটেও ভালো যাবে না। তবে শরীর খারাপ হলে ডাক্তারের পরামর্শ নিন, না হলে আপনাকে অনেক বিপদে পড়তে হবে। আপনার গুপ্ত কোনও রোগ চাগা দিতে পারে। এই সময় বাড়তি খরচ ক্রমশ বাড়তে থাকবে। এই খরচে আপনি লাগাম দিতে পারবেন না।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+