কবে নক্ষত্র পরিবর্তন করবে শনি, দু’হাতে টাকা কামাবেন কোন রাশির জাতকরা
শনি হল কর্মদাতা গ্রহ। শনি আড়াই বছর অন্তর অন্তর তার ঘর পরিবর্তন করে ১২ রাশির ব্যক্তিদের ওপরে শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। শনি যখন স্থান পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের উপরই বিশেষ প্রভাব ফেলে।
অক্টোবর মাসের ৩ তারিখ শনি তার নক্ষত্র পরিবর্তন করে শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে। শনি ও রাহুর মধ্যে শত্রুপূর্ণ সম্পর্ক রয়েছে। তবে শনি ও রাহুর মিলনে কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

- মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। এই সময় ব্যবসায় আপনারা যা চাইবেন তাই করতে পারবেন। যারা নতুন ব্যবসা খুলতে চাইছেন খুলতে পারেন। সেখানে তারা প্রচুর মুনাফা অর্জন করতে পারবেন। আপনাদের বিদেশ যাত্রার যোগ রয়েছে।
তাছাড়া যারা বেসরকারি চাকরি করছেন, তাদের অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, এসময় আপনার বেতন বাড়তে পারে। মাথা ঠান্ডা রেখে সব কাজ করার চেষ্টা করবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি খুব সুখী হবেন।
- বৃষ রাশি
বৃষ রাশির ব্যক্তিরা নতুন সম্পত্তির মালিক হবেন। এসময় কেরিয়ার থেকে ব্যবসায় খুব সফলতা অর্জন করতে পারবেন। শুধু তাই নয়, এই সময় আপনার সন্তান বিদেশে যেতে পারেন। উচ্চশিক্ষার জন্য আপনাকেও দেশের বাইরে যেতে হতে পারে । মনের ইচ্ছা পূরণ হবে।
এসময় যারা অবিবাহিত রয়েছেন, তাদের বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় লাভের মুখ দেখবেন আপনি। আপনি সোনা কিনতে পারেন। সোনা ব্যবসায়ীদের জন্য অত্যন্ত শুভ সময়। মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবে। বাবা মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা করুন।
- সিংহ রাশি
সিংহ রাশির ব্যক্তিদের জীবনে যে সমস্যা ছিল তা থেকে বের হতে পারবেন আপনি। এই সময়ে কারোর সঙ্গে তর্কাতর্কি করবেন না। মাথা ঠান্ডা রেখে সব কাজ করার চেষ্টা করুন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখী হবেন।
এসময় আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। পরিবারের সকলের সঙ্গে থাকলে আপনার মানসিক চাপ আগের থেকে অনেকটাই কমবে। কাজের জায়গায় আপনার প্রশংসা করবেন আপনার বস। এসময় আপনার বেতন বাড়তে পারে।
- ধনু রাশি
ধনু রাশির জাতক-জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনার মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবে। তাছাড়া যারা রাজনীতিতে যুক্ত তাদের অত্যন্ত শুভ সময়। কাজের জায়গায় আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। এসময় আপনি মাথা ঠান্ডা রেখে সব কাজ করবার চেষ্টা করবেন। বিবাহিত জীবনে আপনি সুখের মুখ দেখবেন। অযথা কারোর সঙ্গে তর্কে জড়াবেন না।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications