নতুন বছরে ঘর বদল করবে ন্যায়ের দেবতা, কেরিয়ারে উন্নতির মুখ দেখবেন কারা
জ্যোতিষশাস্ত্রে শনি গ্রহকে ন্যায়ের দেবতা বলেই মনে করা হয়। এই গ্রহ যখন স্থান পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের উপর শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। বর্তমানে শনি কুম্ভ রাশিতে রয়েছে। আগামী বছর বৃহস্পতির রাশি মীন রাশিতে প্রবেশ করবে।
২৯ মার্চ মীন রাশিতে প্রবেশ করবে সে। তারপর আবার ২০২৭ সালের জুন মাসের ৩ তারিখে সে রাশি পরিবর্তন করবে। এই সময়ে কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। জানুন সেই রাশির তালিকা কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

- বৃষ রাশি
বৃষ রাশির ব্যক্তিদের পরিবেশ অনুকূলে থাকবে। এসময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে আপনার। দীর্ঘদিন ধরে যে কাজে আটকে ছিলেন সেটি হয়ে যাবে। উদ্বোধন কর্মকর্তাদের বিশেষ সহযোগিতা পাবেন আপনি। সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে আপনার। ব্যবসায় প্রচুর লাভ করতে পারবেন। নতুন ব্যবসাতেও সফলতা আসবে। মাথা ঠান্ডা রেখে সব কাজ করবার চেষ্টা করবেন। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করলেও সেখানেও লাভের মুখ দেখবেন। এই সময়ে চাকরিতে পদোন্নতি নিশ্চিত আপনার।
- কর্কট রাশি
কর্কট রাশির জাতক জাতিকাদের ওপর শনি গ্রহের বিশেষ কৃপা থাকবে। এই সময় আপনার জীবনের সমস্যাগুলো ছিল, সেগুলি থেকে বের হতে পারবেন। ছোটখাটো বিষয়ে চিন্তা করা এড়িয়ে চলুন। পিতা-মাতার শরীরের বিশেষ যত্ন নিন।
এসময় কাজের জন্য আপনাকে একটু চিন্তিত থাকতে পারে। এছাড়া দীর্ঘদিন ধরে যারা বেকার রয়েছেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনিও সুখী হবেন। তবে কোনও কাজেই আপনি পিছিয়ে যাবেন না। এসময় পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে আপনার।
- মিথুন রাশি
মিথুন রাশির ব্যক্তিদের পরিবেশ এই সময়ে পরিবেশ অনুকূলে থাকবে। তাই আপনারা কোনও কাজে পিছিয়ে যাবেন না। এসময় অপ্রয়োজনীয় খরচ করা বন্ধ করুন। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনি। প্রত্যেকটি কাজেই আপনি সকলের সমর্থন পাবেন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন।
যারা চাকরিজীবী মহিলা আছেন তাদের জীবনে সফলতা আসবে। মাথায় বড় কোনও দায়িত্ব আসতে পারে। এসময় ভুল বোঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন। সকর্মজীবনে এগিয়ে যেতে পারবেন। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে আপনার।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications