New Year 2025:নতুন বছরেই গতিপথ বদল করবে শনি, মাথা ঠান্ডা রাখবেন কারা, কীভাবে এই গ্রহকে শান্ত রাখবেন
জ্যোতিষশাস্ত্রে শনি গ্রহকে ধর্মদাতা গ্রহ বলে মনে করা হয়। শনি যখন ঘর বা নক্ষত্র পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের ওপর নানান প্রভাব ফেলে। সেটি অনেক সময় কারোর ওপর ভালো প্রভাব ফেলে, আবার কারোর ওপর খারাপ প্রভাব ফেলে। আড়াই বছর অন্তর অন্তর এই গ্রহ তার ঘর বদল করে।
২০২৫ সালের ২৯ মার্চ শনি রাশি পরিবর্তন করবে। শনি হল সবথেকে ধীরগতির গ্রহ। শনি কুম্ভ রাশি থেকে বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করবে। এসময় কিছু রাশির জাতক-জাতিকাদের খুব সাবধানে থাকতে হবে। শনির অশুভ দৃষ্টি এড়াতে আপনি কিন্তু এই প্রতিকারগুলি মানতে পারেন।

- মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকাদের সাড়ে সাতির প্রথম পর্ব শুরু হবে। এই সময় আপনাকে খুব সতর্ক থাকতে হবে। না হলে আপনার জীবনে নানান সমস্যা আসবে। কোনও কাজে তেমনভাবে সফলতা অর্জন করতে পারবেন না। অর্থহানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
- ধনু ও সিংহ রাশি
সেই সঙ্গে ধনু ও সিংহ রাশির জাতক-জাতিকাদের ওপর শনির অশুভদৃষ্টি পড়ায় তাদের কেরিয়ার ও অর্থ সংক্রান্ত বিষয় নানান সমস্যা আসবে। তারা দাম্পত্য জীবনেও সুখী হতে পারবেন না। ব্যবসাতেও তাদের অর্থহানি হবে। পারিবারিক জীবনে নানান সমস্যা আসবে। তাই আগেই সাবধান হোন আপনি।
শনির অশুভ প্রভাব এড়াতে কী করবেন, জানুন
- এই রাশির ব্যক্তিদের উচিত কোন ভুল এই সময়ে না করা। কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না।
- যদি পারেন দারিদ্র ব্যক্তিদের উড়দ ডাল, কালো কম্বল ইত্যাদি দান করার চেষ্টা করুন, এতে শনিদেব খুব খুশি হন।
- শনিবার করে শনিদেবের পুজো করুন। শনিদেবের মূর্তিতে সর্ষের তেল নিবেদন করুন। পারলে সর্ষের তেলের প্রদীপ জ্বালান। পুজো করে শনিদেবকে খুশি করুন। তার কৃপায় আপনার জীবনেও সাফল্য লেগে থাকবে।
- শনিদেবকে খুশি করতে একটি কালো কুকুরকে রুটি খাওয়ান। এতে শনিদেবের বিশেষ কৃপা পাবেন আপনি। শনিদেবের কৃপায় আপনার জীবনে সফলতা আসবে। শুধু তাই নয় প্রত্যেকটি কাজেই আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন। কোনও কাজে পিছিয়ে যাবেন না। এমন কি আপনার মনের ইচ্ছাও পূরণ হবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications