শনি বিপরীতমুখী হওয়ায় কোন কোন রাশির ব্যক্তিরা লাভবান হবেন, জেনে নিন এখানে

শনি বিপরীতমুখী হওয়ায় কোন কোন রাশির ব্যক্তিরা লাভবান হবেন, জেনে নিন এখানে

জ্যোতিষশাস্ত্র অনুসারে যখন কোনও গ্রহ রাশি পরিবর্তন করে, তখন প্রত্যেক রাশির ওপর সে বিশেষ প্রভাব ফেলে। সেই প্রভাব কখনোও নেতিবাচক হয় কখনো বা ইতিবাচক হয়। শনিকে জ্যোতিষশাস্ত্রে একটি বিশেষ স্থান হয়েছে। সে যখন ঘর পরিবর্তন করে তখন সকল রাশিকে বিশেষভাবে প্রভাবিত করে। কর্মফল অনুযায়ী শনি সকল ব্যক্তিকে ফল দিয়ে থাকেন। বর্তমানে নিজ রাশি কুম্ভ রাশিতে গমন করছে সে। ১২ জুলাই মকর রাশিতে বিপরীতমুখী হবে এই গ্রহ। এর জন্য সকল রাশিকে প্রভাবিত করবে। তিন রাশিকে বিশেষভাবে প্রভাবিত করবে সে। যার জেরে তাদের জীবনের শুভ সময় উপস্থিত হবে। তাহলে জেনে নিন সেই তিন রাশিগুলি কী কী।

মীন রাশি

মীন রাশি

এই রাশির ১১ তম ঘরে গমন করবে শনি। যা আয় ও লাভের জায়গা বলে বিবেচিত হয়। এই সময়ে যারা ব্যবসায় যুক্ত তাঁদের জন্য ভালো সময়। তারা অনেক অর্থ উপার্জন করতে পারবেন। এছাড়াও, এই সময়ে আপনি আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। তাছাড়া শনি মীন রাশির দ্বাদশ ঘরের অধিপতি। তাই এই সময়ে আপনি কর্মজীবনে ভালো অগ্রগতি পাবেন। এছাড়াও নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। এই সময়ে আপনি ভ্রমণে যেতে পারেন। আপনি যেকোনও পুরানো রোগ থেকে মুক্তি পেতে পারেন। এই সময়ে আপনি পোখরাজ পরতে পারেন।

বৃষ রাশি

বৃষ রাশি

শনি মকর রাশিতে বিপরীতমুখী হচ্ছে। যার জন্য বৃষ রাশির শুভ সময় শুরু হচ্ছে। এই সময়ে আপনার নবম ঘরে প্রবেশ করবে শনি। তাই এই শুভ সময়ে আপনি নতুন কাজের প্রস্তাব পেতে পারেন। তাছাড়া যে সকল ব্যক্তি চাকরিতে যুক্ত তাঁদের পদোন্নতি বা ইনক্রিমেন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মজীবনে ভালো উন্নতি করতে পারবেন। নতুন ব্যবসা শুরু করতে পারেন। সেই সঙ্গে কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধির সম্ভবনা রয়েছে। বৃষ রাশির অধিপতি শুক্র গ্রহ। জ্যোতিষশাস্ত্র অনুসারে শনি ও শুক্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। যা এই রাশির জন্য খুব ভালো। এই সময়ে ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনি। এই সময়ে নতুন কোনও সম্পত্তি কিনতে পারেন।

 ধনু রাশি

ধনু রাশি

শনি এই রাশির দ্বিতীয় ঘরে প্রবেশ করবে। যাকে অর্থ ও বক্তৃতার ঘর বলা হয়। এই সময়ে আপনি আকস্মিকভাবে অর্থ লাভ করতে পারবেন। এছাড়াও ব্যবসায় আপনি ভালো লাভ করতে পারেন। যদি আপনার এই সময়ে কোথাও টাকা আটকে থাকে, তা পেয়ে যাবেন। এই সময়ে আপনি ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। এর জন্য এই সময়টি অনুকূল। যারা এই প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন, তাঁদের জন্য শুভ সময়। তারা সকল কাজে সফলতা পাবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+