জুনের শেষে বিপরীতমুখী শনি কাদের বন্ধ ভাগ্যের দরজা খুলে দেবে ,জানেন

জ্যোতিষশাস্ত্রে শনি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। শনিকে আমরা কর্মদাতা গ্রহ বলেই জানি। শনি যখন ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী অবস্থায় থাকে তখন বারো রাশির ব্যক্তিদের ওপরে শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। তবে আড়াই বছর অন্তর অন্তর শনি স্থান পরিবর্তন করে। বর্তমানে এই গ্রহ কুম্ভ রাশিতে রয়েছে। ২০২৫ সাল পর্যন্ত একই রাশিতেই বিরাজ করবে সে।

জুন মাসের ২৯ তারিখ ১২ টা ৩৫ মিনিটে কুম্ভ রাশিতে বিপরীতমুখী হবে এই শুভ গ্রহ। ১৫ নভেম্বর ৭ টা ৫১ মিনিট পর্যন্ত একই অবস্থায় থাকবে সে। শনি বিপরীতমুখী অবস্থায় কিছু রাশির জাতক জাতিকাদের খুব সাফল্যের সময় শুরু করবে। ১৩৯ দিন আর্থিক দিকে লাভ হবে কিছু রাশির ব্যক্তিদের। জানুন সেই রাশির তালিকায় কারা রয়েছেন।

Astrology

  • মেষ রাশি

শনি বিপরীতমুখী হওয়ায় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। আর্থিক দিকেও লাভ হবে। কেরিয়ার থেকে ব্যবসায় মিলবে সফলতা। তাছাড়া শনিদেবের কৃপায় আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। আপনি কর্মজীবনেও খুব উন্নতি করতে পারবেন। আয়ের নতুন উৎসব খুঁজে পাবেন। আপনি পরিবারের সকল সদস্যদের সঙ্গে ভালো সময় কাটতে পারবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে সুখী হবেন। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে লাভের সম্ভাবনা রয়েছে এই রাশির ব্যক্তিদের।

  • বৃষ রাশি

শনি বৃষ রাশির ব্যক্তিদের দশম ঘরে বিপরীতমুখী হবে। এসময় শনির বিপরীতমুখী গতি আপনার জন্য খুব লাভজনক হবে। পরিবেশ আপনার অনুকূলে থাকবে। কেরিয়ারে আসবে সফলতা। এসময় আপনি ব্যবসায় খুব সফলতা অর্জন করতে পারবেন। আর্থিক দিকে খুব লাভ হবে। তাছাড়া আপনি পৈতৃক সম্পত্তি ফিরে পেতে পারেন। এসময় আপনি নতুন সম্পত্তি কিনতে পারেন। যানবাহন কেনার সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতের জন্য অর্থ এখন থেকেই সঞ্চয় করতে পারেন এই রাশির জাতক জাতিকারা।

  • বৃশ্চিক রাশি

এই রাশির চতুর্থ ঘরে বিপরীতমুখী হবে শনি। এই সময় সকল কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন। যারা সোনা ব্যবসা বা মডেলিংয়ের সঙ্গে যুক্ত তাদের সাফল্যের সময় শুরু হবে। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনি। পরিবারে সুখ বজায় থাকবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+