বিপরীতমুখী শনি কোন রাশির জাতকদের ভাগ্য খুলতে চলেছেন?

জ্যোতিষশাস্ত্রে শনিদেবের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। শনি ঘর পরিবর্তন করে সকল রাশির ব্যক্তিদের উপরে বিশেষ প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে আবার কারোর জন্য অশুভ হতে পারে। তবে শনি গ্রহ যে ব্যক্তির ওপর অশুভ প্রভাব দেন তাদের জীবনে কিন্তু সাফল্য আসে না। তারা সকল কাজেই পিছিয়ে যান।

জোতিষশাস্ত্রে (astrology) জুন মাসের ১৭ তারিখ শনি কুম্ভ রাশিতে বিপরীতমুখী হবে। বর্তমানে শনি কুম্ভ রাশিতেই রয়েছে। ৩০ বছর পর একই রাশিতে বিরাজ করছে কর্মদাতা গ্রহ শনি। শনি বিপরীতমুখী হওয়ার কারণে কিছু রাশির জাতক-জাতিকাদের জীবনে শুভ সময় শুরু হবে। জানুন সেই রাশির ব্যক্তিদের মধ্যে কারা রয়েছেন।

image of working man


তুলা রাশির (libra) ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে, কারণ শনিদেব তাদের সপ্তম ঘরে প্রবেশ করেছে। আর এই সময় এখানেই সে বিপরীতমুখী হবে। তাই তুলা রাশির জাতক-জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময় যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যাবার সম্ভাবনা রয়েছে।

শুধু তাই নয় আপনাদের আর্থিক দিকেও খুব লাভ হবে আপনার। জীবনে প্রতিপত্তি, খ্যাতি যশ বাড়তে থাকবে। কাঙ্খিত ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা গবেষণার কাজ করছেন তাদের জীবনে সাফল্যের সময় শুরু।

image of rupee


মকর রাশির (Capricorn) ব্যক্তিদের আর্থিক দিকে খুব লাভ হবে। শনি বিপরীতমুখী হওয়ার কারণে এই রাশির ব্যক্তিরা চাকরি থেকে ব্যবসায় সাফল্যের মুখ দেখবেন। শুধু তাই নয়, এই সময় আপনাদের আত্মবিশ্বাস ক্রমশ বাড়তে থাকবে। আমদানি থেকে রপ্তানির কাজের ক্ষেত্রে আপনারা সফলতা অর্জন করতে পারবেন।

দাম্পত্য জীবনের যে সমস্যা ছিল সেই সমস্যা থেকে বের হতে পারবেন। আইনি ঝঞ্ঝাট থেকে মুক্তি পাবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে সুখের মুখ দেখবেন আপনি।

image of a baby


মিথুন রাশির (Gemini) জাতিকাদের জীবনের শুভ সময় শুরু হবে। আপনার রাশির নবম ঘরে প্রবেশ করে শনি বিপরীতমুখী হবে। এই সময় আপনার কর্মজীবনে এগিয়ে যেতে পারবেন। এই সময় আপনার বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। সকল ব্যক্তিরা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন, সেখান থেকে তাদের আর্থিক লাভ হবে ।

ভবিষ্যতে আপনার কাজের জন্য কোনও অভাব হবে না। শুধু তাই নয়, এই সময় আপনি যদি ব্যবসায়ে বিনিয়োগ করতে চান করতে পারেন বা নতুন ব্যবসা খুলতে পারেন। সেখানেও আপনি আর্থিকভাবে উন্নতি করতে পারবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+