শনির ধাইয়া থেকে মুক্তি পেতে চলেছে কোন কোন রাশি, জানেন আপনি?

শনির ধাইয়া থেকে মুক্তি পেতে চলেছে কোন কোন রাশি, জানেন আপনি?

শনিকে জ্যোতিষশাস্ত্রে ধীর গতির বলেই মনে করা হয়। তাছাড়া অনেকেই শনি নাম শুনলে একটু ভয় পেয়ে যান। কর্মফল অনুযায়ী শনি ফল দান করে থাকে। শনি বিপথগামী হওয়ায় অনেক রাশির জীবনে পরিবর্তন দেখা দেয়। আবার অনেক রাশির অশুভ পরিবর্তন দেখা যায়। ১২ জুলাই শনি ঘর পরিবর্তন করতে চলেছে। বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছে এই গ্রহ। রাশি পরিবর্তন করে মকর রাশিতে প্রবেশ করবে শনি। এর সঙ্গে সঙ্গে দুই রাশির শনির ধাইয়া শেষ হবে। তাহলে অনেক রাশির ধাইয়া শুরু হবে। কর্মক্ষেত্র, ব্যবসায়ে সবথেকে বড় প্রভাব ফেলে শনি গ্রহ। তাই এই গ্রহের রাশি পরিবর্তন হওয়াকে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। কোন ব্যক্তির জন্ম কুণ্ডলীতে যদি শনি শুভ স্থানে থাকে, তাহলে সেই ব্যক্তির জীবন সুখের হয়। নয়টি গ্রহের মধ্যে বিচারক বলে মনে করা হয়। যদি শনির পরিবর্তন খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। আর এর গতিপথ পরিবর্তনের জন্য অনেক প্রভাব পরে সকল রাশির ওপর। সেটা কারোর শুভ হতে পারে আবার কারোর অশুভ হতে পারে।

কাদের ধাইয়া শুরু হচ্ছে

কাদের ধাইয়া শুরু হচ্ছে

শনি মকর রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মিথুন ও তুলা রাশির জাতক- জাতিকাদের শনির ধাইয়া শুরু হবে। অন্যদিকে কর্কট রাশি ও বৃশ্চিক ব্যক্তিদের ধাইয়া শেষ হবে। শনি কুম্ভ রাশিতে থাকার কারণে কর্কট রাশির জাতক-জাতিকারা শুভ ফল দেখা দেবে। ১৭ জানুয়ারি পর্যন্ত থাকবে। এই সময় মিথুন রাশির জাতক-জাতিকাদের শনির ধাইয়ার কবলে পড়তে হবে।

জুলাই মাসে শনি কোন কোন রাশিতে থাকবে

জুলাই মাসে শনি কোন কোন রাশিতে থাকবে

চলতি বছর শনি গ্রহকে বিশেষ শুভ হবে বলে মনে করা হচ্ছে। এই বছরের শনির অবস্থানে অনেক পরিবর্তন ঘটেছে। আড়াই বছর পর ঘর পরিবর্তন করেছে শনি। ২৯ এপ্রিল রাশি পরিবর্তন করেছে সে। ৩০ বছর পর নিজের রাশি কুম্ভ রাশিতে প্রবেশ করেছে শনি। ৫ জুন বিপরীতমুখী হয়েছে। ১২ জুলাই কুম্ভ রাশি ও মকর রাশিতে প্রবেশ করবে এই গ্রহ। ২০২৫ সালের ২০ মার্চ পর্যন্ত উভয় রাশিতে থাকবে শনি গ্রহ।

 শনির মহাদশা থেকে মুক্তি পেতে কী করবেন

শনির মহাদশা থেকে মুক্তি পেতে কী করবেন

শনির মহাদশা থেকে মুক্তি পেতে, শনির সাড়েসাতি ও ধাইয়া থেকে মুক্তি পেতে দরিদ্রকে সাহায্য করুন। পশুদেরকে খাওয়ার দিন, শুধু খাবার না জলও দিন। শনিবার করে শনি মন্দিরে গিয়ে পুজো দিন। পিপল গাছের নীচে সরিষার তেলের প্রদীপ জ্বালান। শনির মহাদশা ও ধাইয়া, এককথায় শনির দৃষ্টি থেকে আপনারা মুক্তি পেতে এই কাজগুলি করুন। জীবনে সকল কাজে সাফল্য পাবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+