শনির প্রভাবে কোন কোন রাশির জীবনে শুভ প্রভাব দেখা দেবে, জানেন

শনির প্রভাবে কোন কোন রাশির জীবনে শুভ প্রভাব দেখা দেবে, জানেন

জ্যোতিষশাস্ত্রে কোন গ্রহ যখন ঘর পরিবর্তন করে তখন তার প্রভাব ফেলে প্রত্যেক রাশির ওপরে। আড়াই বছর অন্তর শনি তার গতিপথ পরিবর্তন করে। ২৯ এপ্রিল নিজ রাশি কুম্ভ রাশিতে প্রবেশ করেছে শনি গ্রহ। ২০২৪ সালের ১২ জুলাই পর্যন্ত সেখানেই থাকবে সে। জ্যোতিষশাস্ত্র অনুসারে শনি হল সবচেয়ে ধীরগতির গ্রহ। কোন রাশির জাতক জাতিকারা এই সময়ে বিশেষ সুবিধা পেতে চলেছেন, জানেন আপনি।

মেষ রাশি

মেষ রাশি

এই রাশির জাতক-জাতিকাদের জীবনে শুভ পরিবর্তন দেখা দেবে। মেষ রাশিতে শনি ১১ তম ঘরে প্রবেশ করবে। এই স্থান লাভ ও আয়ের। এই সময় ব্যবসায়ীদের খুব ভালো সময়। তাঁদের লাভ হবে। সম্পদের জন্য নতুন পথ খুলবে। শনি গ্রহের জন্য কর্মজীবনে নতুন অগ্রগতি দেখা দেবে। নতুন চাকরির সুযোগ আসতে পারে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে আপনাকে বাইরে যেতে হতে পারে। সেখান থেকে আপনার খুব ভালো মুনাফা অর্জন হবে। যদি আপনি নতুন ব্যবসায় বিনিয়োগ করতে চান করতে পারেন, সেটি আপনার জীবনে অনেক বড় সাফল্য আনবে। এছাড়া পুরনো রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দেওয়ার কথা ভাবছেন তারা দিতে পারেন । আপনার জীবনে শুভ সময় এটি।

 বৃষ রাশি

বৃষ রাশি

এই রাশিতে শনি দশম ঘরে প্রবেশ করতে চলেছে। এখানে ২০২৪ সাল পর্যন্ত থাকবে। এই সময়ে কর্মজীবন, চাকরিজীবন খুব শুভ হবে। আপনি ব্যবসায় বিশেষ সুবিধা পাবেন। জীবনে সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। নতুন কোনোও ব্যবসা শুরু করতে পারেন। দশম ঘরের অধিপতি এই গ্রহ, তাই রাশি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। আটকে যাওয়া টাকা ফেরত পাবেন। সেই সঙ্গে আটকে থাকা কাজ আপনি খুব সহজেই শেষ করতে পারবেন। এই সময় আপনি চাকরির পরীক্ষা দিতে পারেন তাহলে সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনি গাড়ি কিনতে পারেন, এই সময়টি আপনার সবথেকে শুভ বলে গণ্য হবে।

 বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

এই রাশির জাতক-জাতিকাদের জীবনের শুভ পরিবর্তন দেখা দেবে ২০২৪ সালের ১২ জুলাই পর্যন্ত। খুব ভালো সময় আপনার এটি। আপনারা যেকাজে হাত দেবেন, সেখানেই সফলতা পাবেন। ব্যবসাক্ষেত্রে আপনি উন্নতি করতে পারবেন। আপনারা জীবনে প্রচুর প্রভাব বৃদ্ধি করতে পারবেন। প্রতি শনিবার শনিদেবের পুজো দিন। তাহলে শনিদেব আপনার ওপর বিশেষ কৃপা করবেন। জীবনে এগিয়ে জায়গার পথ খুলে যাবে আপনার। নতুন ব্যবসায় আপনি বিনিয়োগ করতে পারেন। তবে অবশ্যই মাথা ঠান্ডা রেখে কাজ করবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+