৩০ বছর পর শুক্র, শনি, রাহুর বিরল মিলনে ভাগ্য কি ফিরবে এই রাশির জাতকদের?
জ্যোতিষশাস্ত্রে সব গ্রহ ও নক্ষত্ররা নিজের সময় মত ঘর বদল করে সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কখনও কারোর জন্য শুভ হয়, আবার কারোর জন্য অশুভ হয়। ৩০ বছর পর শনি, রাহু, শুক্র গ্রহের বিরল মিলন ঘটবে।
এসময় কিছু রাশির জাতক-জাতিকাদের শুভ সময় শুরু হবে। মার্চ মাসের ২৯ তারিখ শনি ঘর বদল করবে। সেই সঙ্গে শুক্র ও রাহুর সঙ্গে মিলিত হবে। এই সময়ে ত্রিগ্রহী যোগও তৈরি হবে। এসময় কোন কোন রাশির ব্যক্তিদের সুখের সময় শুরু হবে, জানুন।

মিথুন রাশি
মিথুন রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময়। এসময় পরিবেশ আপনার অনুকূলেই থাকবে। কোনও কাজেই পিছিয়ে যাবেন না। ভাগ্যের দ্বার খুলবে আপনার। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে। বিবাহিত জীবনেও সুখী হবেন। এসময় যারা চাকরি খুঁজছেন কিংবা বেসরকারি চাকরি করছেন, তাদের সাফল্যের সময়। অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় যদি আপনি নতুন ব্যবসা করেন, সেখানেও ভালো সময়। এই সময় যারা সোনা ব্যবসা করছেন, তাদেরও শুভ সময়। তাছাড়া আপনি যদি নতুন ব্যবসায় বিনিয়োগ করেন করতে পারেন। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করলে সেখানেও লাভের মুখ দেখবেন।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের উপর রাহু, শনি, শুক্র গ্রহের মিলনের ফলে কিছু এই রাশির শুভ সময় শুরু হবে। এসময় আপনার পরিবেশ অনুকূলেই থাকবে। চাকরিতে পদোন্নতি নিশ্চিত। অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যদি ব্যবসায় আটকে থাকা সব কাজ হয়ে যাবে। তাছাড়া আপনার কথায় সকলে মুগ্ধ হবেন। এই সময় কঠোর পরিশ্রম করলে জীবনে এগিয়ে যেতে পারবেন। ব্যবসাক্ষেত্রে সফলতা নিশ্চিত। মনের মানুষের সঙ্গে দেখা হবে আপনার।
ধনু রাশি
ধনু রাশির জাতক-জাতিকাদের পরিবেশ এসময় অনুকূলে থাকবে। আপনার রাশির চতুর্থ ঘরেই এই গ্রহদের মিলন হবে। এই সময় আপনি বিলাসবহুলভাবে জীবন কাটাতে পারবেন। আরাম আয়েশ করেই জীবন কাটাতে পারবেন। কোনও কাজেই পিছিয়ে যাবেন না। শরীর আপনার ভালোই থাকবে। নতুন ব্যবসা শুরু করার চেষ্টা করতে পারেন। রিয়েল এস্টেট, সম্পত্তির ব্যবসা শুরু করলে সেখানেও সফলতা আসবে। এসময় নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। তবে নিজেকে শান্ত রেখে, মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি শুভ কাজে এই সময়েই করে ফেলুন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications