শনি বিপরীতমুখী হচ্ছে, কোন কোন রাশির খারাপ সময় শুরু

জ্যোতিষশাস্ত্রে শনিকে সবথেকে ধীর গতির গ্রহ বলেই মনে করা হয়। আমরা জানি শনি আড়াই বছর পর তার ঘর পরিবর্তন করে। সে সময়ে কিন্তু সব রাশির উপরে কম বেশি প্রভাব ফেলে সেই গ্রহ। তবে জুন মাসের ৫ তারিখে বিপরীতমুখী হচ্ছে। উল্টো পথে হাঁটতে শুরু করবে এই গ্রহ। যে সকল ব্যক্তি শনিদোষ ও শনির মহাদশা ভুগছেন তাদের কিন্তু আরও জীবনের সমস্যা আসার সময় হয়েছে এই সময় কুম্ভ রাশিতে প্রবেশ করবে সে। ২৯ এপ্রিল নিজের রাশি কুম্ভ রাশিতে প্রবেশ করেছে শনি, ১৪১ দিন গ্রহ পিছিয়ে যাবে। এরপর ২৩ অক্টোবর শনিগ্রহ আবার পরিবর্তিত হবে। তাহলে জেনে নিন শনির বিপরীতমুখী হওয়ায় কোন কোন রাশি সমস্যায় পড়বে।

দারিদ্রদের সাহায্য করুন

দারিদ্রদের সাহায্য করুন

বিপরীতমুখী শনি কিন্তু লোকেদের কষ্ট দেয় অর্থাৎ যারা সাড়েসাতির মধ্য দিয়ে যাচ্ছেন তাঁরা জীবনে অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে। তবে শনিকে খুশি করলে সাড়েসাতি ও ধাইয়া থেকে মুক্তি পাওয়া যায়। সেই জন্য দারিদ্র মানুষদের সাহায্য করুন।

মেষ রাশি

মেষ রাশি

মেষ রাশির জাতক-জাতিকাদের শনি বিপরীতমুখী হওয়ায় অশুভ ফল দেবে। তারা অর্থ সংকটে পড়তে পারেন। সাবধানে রাস্তায় চলাফেরা করুন। লেনদেন সংক্রান্ত কাজ এসময় না করাই ভালো। বিবাহিতদের জীবনে অনেক সমস্যার সম্মুখীন হবে। এবং পারিবারিক জীবনে অনেক অশান্তির সম্মুখীন হবে। এমন পরিস্থিতিতে তাদের জীবনের অনেক অসুবিধায় পড়তে হয়। এই সময় দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। তাই এই সময় আপনারা গরীব মানুষদের সাহায্য করুন। তাহলে শনিদেব খানিকটা হলেও আপনাদের উপর সন্তুষ্ট হবে।

মকর রাশি

মকর রাশি

শনি পিছিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ব্যক্তিজীবনে সমস্যা বাড়তে থাকবে। আর এর পুরোপুরি প্রভাব পড়বে কেরিয়ার ও কর্মক্ষেত্রে। কেরিয়ারে খুব একটা ভালো যাবে না। সেইসঙ্গে কর্মক্ষেত্রে তেমন সাফল্য পাবেন না। যে কাজে হাত দেবেন সেখানে তারা সফল হবেন না। স্ত্রীর সঙ্গে ঝগড়া বাধবে। পারিবারিক জীবনে অশান্তির সম্মুখীন হতে হবেন আপনি।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

শনি পশ্চাদমুখী হওয়ায় কুম্ভ রাশির ব্যক্তিরা অনেক অসুবিধার সম্মুখীন হবে। এই সময় শুভ কাজ এড়িয়ে চলাই ভালো। এই সময় যারা বিয়ে করতে চাইছেন সেই সিদ্ধান্ত এখন না নেওয়াই ভালো। কারণ আপনার এতে শুভ ফল দেবে না। আপনি এই সময় প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসলেও তেমন আশাতীত ফল পাবেন না। তাই এ সময় শুভ কাজ না করাই আপনাদের জন্য ভালো।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+