কোন রাশির সাড়ে সাতি শুরু হচ্ছে, কারাই বা শনির ধাইয়া থেকে মুক্তি পাচ্ছেন

ন্যায়ের দেবতা শনি যখন তার বিপরীত গতি শুরু করে তখন তাকে শনির বিপরীতমুখী বলা হয়। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে কুম্ভ রাশিতে প্রবেশ করবে শনি। এই গ্রহ তার ঘর পরিবর্তন করে আড়াই বছর অন্তর। ৫ জুন শনিবার ভোর চারটে ১৪ মিনিটে কুম্ভ রাশিতে প্রবেশ করবে শনি। ১২ জুলাই শনি মকর রাশিতে পিছিয়ে যাবে। শুরু হবে শনির বক্রি।

শনি বিপরীতমুখী হলে কী হয়

শনি বিপরীতমুখী হলে কী হয়

শনি যখন বিপরীতগামী হবেন তখন কিছু রাশির উপর প্রভাব ফেলবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে শনি গ্রহ এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করতে সময় লাগে আড়াই বছর। শনি শনি গ্রহকে খুব ধীর গতির গ্রহ বলেই আমরা জানি। আর এই সময়ের কিছু রাশির সাড়েসাতি শুরু হবে। আবার অনেকে সাড়েসাতি থেকে মুক্তি পাবেন। চলুন জেনে নেয়া যাক কোন কোন রাশির সাড়ে সাতি শুরু হবে। আর কারা ধাইয়া থেকে মুক্তি পাবেন।

কাদের সাড়ে সাতি শুরু হবে

কাদের সাড়ে সাতি শুরু হবে

কর্কট, সিংহ, মকর, বৃশ্চিক এবং কুম্ভ রাশির জাতক-জাতিকাদের শনির বিপরীতমুখী হওয়ায় বেশি প্রভাব পড়বে। এই সমস্ত রাশির উপর শনির দৃষ্টি থাকবে। মীন রাশিতে শনির সাড়েসাতি শুরু হবে। অপরদিকে কুম্ভ রাশি সাড়ে সাতির দ্বিতীয় পর্ব শুরু হবে। মকর রাশির সাড়ে সাতি শেষ পর্ব শুরু হবে। কর্কট রাশিতে শনির ধাইয়া শুরু হবে। তখন এই রাশির জাতক জাতিকারা কাজে তেমন সুফল পাবেন না।

জুলাই মাসে শনি কোন রাশিতে প্রবেশ করবে

জুলাই মাসে শনি কোন রাশিতে প্রবেশ করবে

১২ ই জুলাই শনি মকর রাশিতে গমন করবে। ধনু, তুলা রাশির লোকেরা শনির মহাদশা কবলে পড়বে। তুলা, কর্কট, বৃশ্চিক, মকর, মীন রাশির জাতক-জাতিকাদের শনির প্রকোপে পড়তে হবে।

শনির অশুভ দৃষ্টি থেকে মুক্তি পেতে কী করবেন

শনির অশুভ দৃষ্টি থেকে মুক্তি পেতে কী করবেন

যেসকল জাতক জাতিকাদের জন্ম তালিকায় শনি শুভ অবস্থানে থাকে, তাহলে শনির পিছিয়ে যাওয়ার সময়ও তারা শুভ ফল পান। অন্যদিকে, যে ব্যক্তি ধর্মের কাজ করে শনি তার ক্ষতি করেন না। শনি সম্পর্কে বিশ্বাস করা হয় যে এটি মানুষকে তাদের কর্ম অনুসারে ফল দেয়। শনিদেবের পুজো করার সময় নীল ফুল অর্পণ করুন। এর সঙ্গে রুদ্রাক্ষের জপমালা দিয়ে ওম শনিশ্চরায় নমঃ মন্ত্রটি ১০৮ বার জপ করুন। এটি করলে আপনি সাড়ে সাতি ও ধাইয়া থেকে মুক্তি পাবেন।

কাদের শনি অশুভ ফল দেয়

কাদের শনি অশুভ ফল দেয়

জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনি যদি কারও জন্ম কুণ্ডলীতে বিপরীত অবস্থানে থাকে এবং এটি সেই রাশিফলের জন্য শুভ গ্রহ হয়। তবে শনির বিপরীতমুখী গতিকে কিন্তু শুভ বলে বিবেচিত করা হয়। একইভাবে, শনি যদি অশুভ জায়গায় থাকে বা পিছিয়ে যায়, তবে অশুভ ফল দেয় সেই ব্যক্তিকে। শনি পশ্চাদগামী হলে কর্মক্ষেত্রে উন্নতি দেখা দেয়। আবার অশুভ হলে কর্মে বাধা আসে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+