শনি বিপরীতমুখী হচ্ছে, কুদৃষ্টি থেকে মুক্তি পেতে কী কী করবেন?

শনি বিপরীতমুখী হচ্ছে, কুদৃষ্টি থেকে মুক্তি পেতে কি কি করবেন?

শনি গ্রহের নাম শুনলে অনেকেই ভয় পান। কিন্তু শনি গ্রহ যে শুধু খারাপ ফল দেয় তা নয়, কর্ম অনুযায়ী ভালোও ফল দেন। কুম্ভ রাশিতে প্রবেশ করবে শনি এবং বিপরীতমুখীও হবে। নয়টি গ্রহের মধ্যে শনি গ্রহকে বিচারক এবং কর্মের দাতা বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্রে শনির গতিপথ পরিবর্তন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এর ফলে জীবনে ব্যাপক প্রভাব পড়বে। শনি ১২ জুলাই মকর রাশিতে প্রবেশ করআয় সে বিপরীতমুখী থাকবে। ৫ জুন থেকে ১২ জুলাই কুম্ভ রাশিতে শনির বিপরীতমুখী হওয়ার কারণে ১২ রাশির ওপর কিছু না কিছু প্রভাব পড়বে। সেটা শুভও হতে পারে, আবার অশুভও হতে পারে।

জ্যোতিষশাস্ত্র অনুসারে, কর্কট, সিংহ, বৃশ্চিক, মকর এবং কুম্ভ রাশির ব্যক্তিদের জীবনে অশুভ প্রভাব পড়বে। কারণ, কুম্ভ রাশিতে শনি পিছিয়ে যাবে। এই সময়ে এই রাশির জাতক-জাতিকাদের খরচ বাড়বে। বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। চাকরিতেও ঝামেলার সময় শুরু হতে পারে। পরিবারে দ্বন্দ্ব ও উত্তেজনা থাকতে পারে। স্বাস্থ্যের অবনতি এবং ছোটখাটো দুর্ঘটনাও ঘটতে পারে। সাবধানে রাস্তায় চলুন।

অন্যদিকে, কিছু রাশির জাতক জাতিকাদের ওপর শনির পিছিয়ে যাওয়ার শুভ প্রভাব দেখা যেতে পারে। মেষ, বৃষ, মিথুন, কন্যা, তুলা, ধনু ও মীন রাশির ব্যক্তিদের সমস্যার সমাধান হতে পারে। চাকরিতে পদোন্নতি বা নতুন চাকরির দরজা খুলতে পারে। জীবনসঙ্গীর ভালোবাসা পেতে পারেন। দূরে কোথায় ভ্রমণে যেতে হতে পারে।

শনির কুদৃষ্টি থেকে বেরোতে কী করবেন

শনির কুদৃষ্টি থেকে বেরোতে কী করবেন

শনির বিপরীতমুখী হওয়ায় লোকেদের সমস্যায় পড়তে হবে। এমন কিছু কাজ করলে শনির কৃপা থেকে মুক্তি পাবেন না। যারা শনির কুদৃষ্টিতে পড়েছেন, বা ধাইয়া, সাড়েসাতিতে পড়ছেন তারা এই কাজগুলি করলে অনেক উপকার পাবেন। প্রতি শনিবার ভগবান শনিদেবকে সরিষার তেল নিবেদন করুন। সেই সঙ্গে তেল, কালো তিল, কালো ছাতা, কালো উড়দ ডাল, জুতা ও চপ্পল গরিব-দুঃখী মানুষকে দান করুন। এছাড়াও মঙ্গলবার এবং শনিবার ভগবান হনুমানের পুজো করুন। হনুমান চালিসা ও ওম শনিশ্চরায় নমঃ মন্ত্র পাঠ করুন। এগুলি করলে শনির অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়।

মেষ রাশি

মেষ রাশি

শনির বিপরীতমুখী হওয়ায় আপনার জন্য খুব ভালো সময়। যারা চাকরি ও ব্যবসায় নিযুক্ত আছেন, তারা তাদের কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। শুভ সময়ে কাজ শেষ করার চেষ্টা করুন। স্বাস্থ্যের দিকে নজর দিন। আগের থেকে আরও উন্নতি করতে পারবেন জীবনে। পৈতৃক সম্পত্তি থেকে সম্পত্তি পাবেন। এই সময়ে ঘুরতে যান।

বৃষ রাশি

বৃষ রাশি

এই রাশিতে শনি বিপরীতমুখী থাকবে। তখন এই রাশির জাতকদের জন্য স্বাভাবিক ভাবে ভালো ফল দেবে। দীর্ঘ ভ্রমণে যেতে পারেন। কিছু সমস্যা থেকে মুক্তি পাবেন। চাকরিজীবী ও ব্যবসায়ীদের কর্মক্ষেত্রে পরিবর্তন আসবে। আয়ের উৎস বাড়তে পারে। জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন পাবেন।

 মিথুন রাশি

মিথুন রাশি

অর্থ লাভের একটি শুভ লক্ষণ। মানসিক সমস্যা বাড়বে। মানসিক অস্থিরতা বাড়বে। প্রতিকূল পরিস্থিতি থেকে নিজেকে সরিয়ে নিতে সক্ষম হবেন। শনিদেবের বিপরীতমুখী হলে আপনার জীবন নানাভাবে প্রভাবিত হবে। জীবনসঙ্গীর সঠিক সমর্থন পাবেন।

কর্কট রাশি

কর্কট রাশি

আপনার কাজে শিথিলতা থাকবে। কাজে ব্যাঘাত ঘটতে পারে। লেনদেনে সতর্ক থাকুন। শনিদেব পিছিয়ে গেলে আপনাদের কিছুটা সুফল পাবেন। তবে অনেকাংশে আপনার অসুবিধার সম্মুখীন হতে হবে। তাই শনিবার করে আপনি শনিদেবের পুজো দিন।

সিংহ রাশি

সিংহ রাশি

এই রাশির অর্থ সঙ্কট দেখা দেবে। তবে চাকরিতে আপনার জন্য ভালো সুযোগ রয়েছে। কর্মক্ষেত্রে সম্মান ও পদোন্নতির লক্ষণ রয়েছে। গোপন শত্রুদের থেকে আপনাকে আরও সতর্ক থাকতে হবে অন্যথায় তারা আপনার ক্ষতি করতে পারে।

কন্যা রাশি

কন্যা রাশি

এই রাশির জাতক-জাতিকাদের শনিদেবের কৃপায় জীবনে প্রচুর সাফল্য আসবে। আর্থিক অবস্থা ভালো হবে। প্রচুর অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। এই রাশির লোকেদের দূরে কোথাও ভ্রমন করতে হতে পারেন। যারা নতুন কাজ শুরু করতে চাইছেন তাদের জন্য দিনটি খুব শুভ। তারা ভালো কাজে নিজেকে নিয়োগ করতে পারেন। শুভ কাজ করলে আপনি সাফল্য পাবেন।

 তুলা রাশি

তুলা রাশি

এই সময়টি আপনার জন্য ভালো যাচ্ছে। ব্যবসায়ীরা এখন ভালো মুনাফা পাবেন, যার অপেক্ষায় তারা অনেক দিন ধরেই ছিলেন। এখন আপনি নতুন স্কিমগুলিতে ভাল ফলাফল পেতে শুরু করবেন। ইতিমধ্যে লাভ ও আর্থিক অবস্থার উন্নতি হবে। পরিবারের সকল সদস্যের মধ্যে ভালোবাসা ও শ্রদ্ধা আগের মতোই ভালো থাকুক।

 বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

এই রাশির ব্যক্তিরা ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। এই সময় শনি বিপরীতমুখী অবস্থান আপনার জন্য আশীর্বাদের চেয়ে কম নয়। জমি ক্রয়-বিক্রয়ে ভালো লাভ করতে পারেন। সব মানুষের সমর্থন পাবেন।

 ধনু

ধনু

এই রাশির জাতক-জাতিকাদের শনিদেবের কৃপায় সাফল্য পাওয়া যাবে। এছাড়াও আর্থিক দিকে খুব শুভ হবে। কর্মক্ষেত্রের নতুন সুবিধা পাবেন। সম্মান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যবসাক্ষেত্রে সাফল্য মিলবে।

 মকর রাশি

মকর রাশি

এই রাশির ব্যক্তিদের দূরে যাত্রা করতে হতে পারে। শুধুমাত্র কঠোর পরিশ্রমের মাধ্যমেই পূরণ হতে পারে। বিনিয়োগে আপনাকে বিচক্ষণ সিদ্ধান্ত নিতে হবে নতুবা ক্ষতি হতে পারে। বন্ধু ও শুভানুধ্যায়ীদের পরামর্শ নিতে ভুলবেন না। কিছু বিবাদ দেখা দিতে পারে যা আপনার মনকে খারাপ করতে পারে তবে আতঙ্কিত হওয়ার দরকার নেই।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি


বাড়তি খরচ এড়িয়ে চলুন। স্বাস্থ্যের দিক থেকে সময় আপনার পক্ষে ঠিক নয়। আয়ের সামান্য বৃদ্ধি হবে। পরিবারে মতভেদ দেখা দিতে পারে। চাকরিজীবীদের বদলির ইঙ্গিতও রয়েছে। অন্যদিকে ব্যবসায়ীদের জন্য মিশ্র সময় যাবে।

 মীন রাশি

মীন রাশি

নানান সমস্যার মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। সকলকে কাজে সাফল্য পাবেন না। এই সময় শুভ কাজ না করাই ভালো। ব্যবসায়ে টাকা বিনিয়োগ বা করাই ভালো।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+