শনি নিজ রাশিতে প্রবেশ করছে! কোন কোন রাশির শুভ সময় উপস্থিত, জানেন আপনি
শনি নিজ রাশিতে প্রবেশ করছে! কোন কোন রাশির শুভ সময় উপস্থিত, জানেন আপনি
শনি গ্রহ আড়াই বছর পর তার ঘর পরিবর্তন করেছে। চলতি বছরে ২৯ শে এপ্রিল শনি মকর রাশি ছেড়ে নিজ রাশি কুম্ভ রাশিতে প্রবেশ করবে। প্রায় ৩০ বছর পর কুম্ভ রাশিতে প্রবেশ করছে শনি গ্রহ। এটির জন্য কিছু রাশির ওপর শুভ প্রভাব পড়েছে, আবার কিছু রাশির ওপর অশুভ। কিছু রাশির জাতক-জাতিকাদের সাড়ে সাতিও শুরু হয়েছে আবার কেউ কেউ এর থেকে মুক্তি পেয়েছেন। শনি গ্রহ ঘর পরিবর্তন করে কুম্ভ রাশিতে প্রবেশ ক্রায় কোন কোন রাশির শুভ প্রভাব শুরু হয়েছে, জেনে নিন।

মেষ রাশি
এই রাশির জাতক-জাতিকাদের শনির অবস্থান পরিবর্তনের ফলে বিশেষ শুভ হতে চলেছে। কারণ শনি ১১ তম ঘরে প্রবেশ করবে। এর জন্য শনিগ্রহ এই রাশির জাতক-জাতিকাদের আয় বৃদ্ধি করবে। চাকরি জীবনে উন্নতি দেখা দেবে। ব্যবসা ক্ষেত্রে উন্নতি আছে। কর্মজীবনে এগিয়ে যেতে পারবে এই রাশির ব্যক্তিরা। বিশেষ করে যারা রাজনীতির সঙ্গে যুক্ত তাদের অনেক উপকার হবে। যদি আপনি নতুন বাড়ি, গাড়ি কিনতে চান কিনতে পারেন। যদি কোন ব্যক্তি প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে থাকেন, ইন্টারভিউ দেন তাহলে আপনি সাফল্য পাবেনই। এই শুভ সময়কে আপনি কাজে লাগান।

বৃষ রাশি
শনির ঘর পরিবর্তনের ফলে এই রাশির ব্যক্তিদের জীবনে কর্মজীবন খুব শক্তিশালী হয়ে উঠবে। এদের চাকরি জীবনে নতুন প্রভাব দেখা দেবে। চাকরি ক্ষেত্রে বড় পরিবর্তন হবে। প্রমোশন বা ইনক্রিমেন্ট পেতে পারেন আপনারা। আপনাদের কাজে আপনাদের বস খুশি হবেন। আপনার বস তাতে আপনার খুব প্রশংসা করবেন। ব্যবসায়ীরা নতুন ব্যবসায় যোগ দিতে পারেন। যদি কোন নতুন ব্যবসায় আপনারা বিনিয়োগ করতে চান তাহলে বিনিয়োগ করতে পারেন। আর্থিক লেনদেন এইসময় করতে পারেন। আপনার এই সময়টা আপনার জীবনে খুব শুভ সময় বলে বিবেচিত হবে।

ধনু রাশি
এই রাশির জাতক-জাতিকাদের বড় পথের সন্ধান মিলবে। শনি কুম্ভ রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ধনু রাশির জাতক-জাতিকাদের সাড়ে সাতি থেকে মুক্তি পাবেন। যাতে তাদের জীবনে একটি বড় স্বস্তি মিলবে। এছাড়া তারা সাহস ও বুদ্ধি দিয়ে অনেক ভালো কাজ করতে পারবেন। নতুন বাড়ি কিনতে পারবেন। এই সময় বা নতুন জমি কিনলে আপনার জীবনে সফলতা আসবে। ব্যবসায়ীরা লাভবান হবেন। আপনার সন্তানের জন্য আর আপনাকে চিন্তা করতে হবে না সে পড়াশোনায় খুব ভালো মন দেবে। পরীক্ষায় সফল হবে। আপনার দাম্পত্য ও পারিবারিক কলহ কেটে আপনি সুখের মুখ দেখবেন। জীবনে সফল হবেন আপনি। তবে, এই সময় আপনি ভালো কাজ শেষ করুন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications