ত্রিশ বছর পর শনি ও বুধের মিলনে ঘুমন্ত ভাগ্য জাগতে চলেছে কোন রাশির ব্যক্তিদের

জ্যোতিষশাস্ত্রে শনি ও বুধ গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। শনি গ্রহকে কর্মদাতা গ্রহ বলে মনে করা হয়। আর বুধ হল রাজকুমার গ্রহ। যখন এই গ্রহ ঘর পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে।

৩০ বছর পর কুম্ভ রাশিতে শনি ও বুধ গ্রহের মিলন হবে। এসময় এই রাশির জাতক জাতিকাদের আর্থিকদিকে খুব লাভ হবে। বছরের শুরু থেকেই ভাগ্যের দ্বার খুলবে কাদের, জানুন। সেই তালিকায় আপনি কি রয়েছেন?

business man

  • মেষ রাশি

মেষ রাশির ব্যক্তিদের এই সময়টি অত্যন্ত ভালো সময়। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। পরিবারের সকলের সঙ্গে ভালো থাকতে পারবে। শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। এসময়ে আপনার সন্তানের পড়াশোনার জন্য আপনাকে চিন্তা করতে হবে না।

কর্মজীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। ভাগ্যের দ্বার খুলবে আপনার। কোনও কাজে পিছিয়ে পড়বেন না। কাছের মানুষের সঙ্গে দেখা হতে পারে আপনাদের। নয়া সম্পত্তির মালিক হবেন এই রাশির ব্যক্তিরা।

  • মকর রাশি

মকর রাশির জাতক-জাতিকাদের এই সপ্তাহটি খুব শুভ সময় শুরু হবে। এসময় মিডিয়া, যোগাযোগ, লেখালেখির কাজে যারা যুক্ত তাদের অত্যন্ত শুভ সময়। যদি নতুন ব্যবসা শুরু করেন সেখানেও আয় বাড়তে থাকবে। তাছাড়া নতুন বছরের শুরু থেকেই আপনার ভাগ্য খুলবে।

শনিদেবের কৃপায় ব্যবসাতেও খুব সফলতা আসবে। এসময় যারা বেকার রয়েছেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যেকোনও বড় কাজ দ্রুত শেষ করার চেষ্টা করুন। তবেই সেই কাজে সফলতা অর্জন করতে পারবেন। দাম্পত্য জীবনেও সুখী হতে পারবেন আপনি। ভাই বোনের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকে। মানসিক চাপ আপনার আগের থেকে অনেক কমবে।

  • কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই বছরটি অত্যন্ত শুভ যাবে। এসময় সমাজে সম্মান ক্রমশ বাড়তে থাকবে। আত্মবিশ্বাস বাড়বে। ব্যবসায় লাভের মুখ দেখবেন আপনি। কর্মক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন। চাকরিতে পদোন্নতি হবে আপনার। বিয়ের প্রস্তাব আসতে পারে। শনিদেবের কৃপায় আপনার জীবনে সফলতা আসবে।

জীবনে আয়, উন্নতি বাড়তে থাকবে। এসময় যারা নতুন বিয়ে করেছেন, মানে নববিবাহিতদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। এই সময়ে এই রাশির ব্যক্তিরা নতুন বাড়ি কিনতে পারেন। তাছাড়া আপনি যদি লটারি কাটেন সেখানেও অর্থপ্রাপ্তি হবে আপনার।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+