কুম্ভ রাশিতে মিলন হবে শনি ও মঙ্গলের, দোলের আগেই কপাল খুলবে কোন রাশির ব্যক্তিদের
জ্যোতিষশাস্ত্রে মঙ্গল ও শনি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। শনিকে আমরা কর্মদাতা গ্রহ বলেই জানি। শনি যখন স্থান পরিবর্তন করে তখন ১২ রাশির ব্যক্তিদের উপরে শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। ব্যক্তির কর্মফলের উপর নির্ভর করেই শনি তাকে ফল দান করে থাকেন। মঙ্গল হল সাহসিকতা, শক্তির কারক।
১৫ মার্চ বিকেল ৫ টা ৪২ মিনিটে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এই গ্রহ। বর্তমানে সেখানে উপস্থিত রয়েছে শনি। মঙ্গল ও শনির মিলনে এসময় কিছু রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। ভাগ্যের দ্বার খুলবে তাঁদের। সাফল্যের সময় শুরু হবে কাদের।

- মেষ রাশি
মেষ রাশির একাদশ করে মঙ্গল ও শনির মিলন ঘটতে চলেছে । এসময় আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। বড় কোনোও কাজের সিদ্ধান্ত নিতে পারেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনারা। আপনারা যা চাইবেন তাই করতে পারবেন। ব্যবসায় মিলবে সফলতা। আপনার আর্থিক দিকে খুব লাভ করতে পারবেন। তাছাড়া অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে।
- ধনু রাশি
মঙ্গল ও শনির মিলনে ধনু রাশির ব্যক্তিদের জীবনে শুভ সময় শুরু হবে। এসময় আপনার সন্তানের কোনোও সুখবরে আরোও খুশি হয়ে উঠবেন। তাছাড়া আপনি যদি চাকরি পরিবর্তন করার কথা ভাবেন সেখানেও মিলবে সফলতা। বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে এই রাশির ব্যক্তিদের। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখে থাকতে পারবেন। যারা ব্যবসা করছেন তাদের জীবনে খুব ভালো সময়। এসময় আপনাদের অর্থপ্রাপ্তি হবে। আইনি সমস্যায় যারা জড়িয়ে ছিলেন সেটি থেকে বের হতে পারবেন।
- কুম্ভ রাশি
কুম্ভ রাশির ব্যক্তিদের পরিবেশ অনুকূলে থাকবে। অমীমাংসিত কাজ এই সময়ে শেষ হবে। কর্মজীবনে খুব এগিয়ে যেতে পারবেন আপনারা। প্রত্যেকটি কাজে সফলতা অর্জন করতে পারবেন। চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে এই রাশির ব্যক্তিদের। আপনারা বিদেশে যেতে পারেন। তাছাড়া ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনারা। নতুন সম্পত্তি কিনতে পারেন। ব্যবসায়ে এগিয়ে যেতে পারবেন আপনি। অংশীদারিত্ব ব্যবসায়ে যদি আপনি বিনিয়োগ করেন সেখান থেকে লাভের মুখ দেখবেন। নতুন সম্পত্তি কিনতে পারেন। গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে আপনার। শত্রুরা আপনার এসময় ক্ষতি করতে পারবেন না।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications