শনির কারণে তৈরি হচ্ছে ‘শশ যোগ’, আর্থিক দিক শুভ হবে কোন কোন রাশির
শনির কারণে তৈরি হচ্ছে ‘শশ যোগ’, আর্থিক দিক শুভ হবে কোন কোন রাশির
জ্যোতিষশাস্ত্রে সূর্যকে একটি বিশেষ জায়গায় স্থান দেওয়া হয়েছে। সূর্য গ্রহ বর্তমানে মিথুন রাশিতে রয়েছে। বুধের সঙ্গে মিলিত হয়ে তৈরি হচ্ছে 'বুধাদিত্য যোগ’ যাকে ভাদ্র যোগ্যও বলা হয়ে থাকে। শুক্র বর্তমানে নিজ রাশি বৃষ রাশিতে অবস্থান করছে। যার জন্য তৈরি হচ্ছে 'মালব্য যোগ’। ১৩ জুলাই এর পর মিথুন রাশিতে শুক্রের গমন এর কারণে তৈরি হয়েছে 'ত্রিগ্রহী যোগ’, যাকে জ্যোতিষশাস্ত্রে লক্ষী নারায়ণ যোগও বলা হয়ে থাকে। ৩০ বছর পর নিজ রাশি মকর রাশিতে প্রবেশ করেছে শনি। শনির কারণে তৈরি হচ্ছে 'শশ যোগ’। মঙ্গল ইতিমধ্যেই মেষ রাশিতে বসে রয়েছে। যার জেরে তৈরি হচ্ছে ' রুচক যোগ’।

শনির কাদের শুভ ফল দেবে
বৃহস্পতি মীন রাশিতে অবস্থান করে পিছিয়ে যাচ্ছে। যার জন্য তৈরি হচ্ছে 'হংস যোগ'। এর ফলে চার রাশির জাতক জাতিকাদের 'দ্বৈত মহাপুরুষ রাজ যোগ' তৈরি হচ্ছে। যা কিন্তু বিশেষ শুভ বলে মনে করা হয়। শনির গ্রহের কারণে শুভ সময় শুরু হচ্ছে এই রাশির ব্যক্তিদের। তাহলে এই সময় কোন রাশির ব্যক্তিদের জীবনে শুভ সময় উপস্থিত তা জেনে নিন।

বৃষ রাশি
বৃষ রাশির নবমঘরে অবস্থান করছে শনি। এখানে তৈরি হচ্ছে 'মহাপুরুষ রাজ যোগ'। এই যোগের কারণে খুব সাফল্য পাবেন এই রাশির ব্যক্তিরা। যারা ব্যবসাক্ষেত্রে যুক্ত তাদের জীবনের শুভ সময় উপস্থিত। পারিবারিক ও দাম্পত্য জীবন আপনাদের সুখের হবে। এই সময় আপনারা বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন। যারা চাকরিক্ষেত্রে যুক্ত তাদের ইনক্রিমেন্ট ও পদোন্নতি বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই এই সময় শুভ কাজ শেষ করার চেষ্টা করুন।

সিংহ রাশি
সিংহ রাশির জাতক-জাতিকাদের ষষ্ঠ ঘরে প্রবেশ করেছে শনি। এই ঘর শত্রুদের ঘর বলে বিবেচিত। তাই এই সময় শত্রুরা আপনাদের কোন ভাবেই ক্ষতি করতে পারবেন না। এই রাশিতে তৈরি হচ্ছে 'মালব্য রাজ যোগ'। তাই আর্থিক লাভ হবার সম্ভাবনা রয়েছে এই রাশির ব্যক্তিদের। তবে স্বাস্থ্যের অবনতি হতে পারে। এই সময় সতর্ক থাকুন। চাকরিতে পদোন্নতি হতে পারে। তাই এই সময় মাথা ঠান্ডা রেখে কাজ করার চেষ্টা করুন। তাহলে জীবনে সফলতা আসবে।

বৃশ্চিক রাশি
আপনারা তৃতীয় ঘরে অবস্থান করছে শনি। তবে এই রাশিতে বিপরীতমুখী হচ্ছে সে। এই কারণে এই রাশির ব্যক্তিদের আপনি চাকরিতে পরিবর্তন আসতে পারে। জীবনের সৌভাগ্যের সূচনা হচ্ছে। আর্থিক দিক আপনার মজবুত হবে। এই সময় আপনি বিদেশে ভ্রমণ করতে পারেন। সম্পত্তি কিনতে পারেন বা নতুন গাড়ি কিনতে পারেন। এই সময় আপনি বাড়ির পরিবারের সদস্যদের সাহায্য পাবেন। তবে এই সময় বাইরে বেরোলে একটু সাবধানে পা ফেলে চলবেন।

কুম্ভ রাশি
এই রাশির দ্বাদশ ঘরে অবস্থান করছে শনি। তবে সেখানে কিন্তু বিপরীতমুখী হচ্ছে এই গ্রহ। তাই এই সময় আপনার স্বাস্থ্য ভালো যাবে। যদি গাড়ি চালান তাহলে সতর্কভাবে তা চালাবেন। আপনি এই সময়ে সম্পত্তির দিকে বেশ সুবিধা পাবেন। হঠাৎ করে কোথা থেকে আপনার আর্থিক দিকে লাভ হবে। যদি আপনার কোথাও টাকা আটকে থাকে, তাহলে সেখান থেকে আপনার টাকা পেয়ে যাবার সম্ভাবনা রয়েছে। যারা চাকরিক্ষেত্রে এবং ব্যবসাক্ষেত্রে যুক্ত, তাদের শুভ সময় শুরু।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications