এই শুভ রাজযোগের প্রভাবে রাজার হালে জীবন কাটাতে পারবেন কোন রাশির জাতকরা

জ্যোতিষশাস্ত্রে, যেকোনও যোগেরই বিশেষ গুরুত্ব রয়েছে। প্রত্যেকটি গ্রহ যখন সময় মতো তাদের ঘর পরিবর্তন করে তখনই কিন্তু তারা শুভ ও অশুভ নানান যোগ তৈরি করে। অক্টোবর মাসের ১০ তারিখ বৃহস্পতি গ্রহ বিপরীতমুখী হবে। আর ১৩ তারিখ বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে শুক্র।

এই দুই গ্রহের মিলনে তৈরি হবে 'সমসপ্তক রাজযোগ’। এই যোগ অত্যন্ত শুভ। এসময় কিছু রাশির জাতক-জাতিকাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

card

  • বৃষ রাশি

বৃষ রাশির ব্যক্তিদের উপর রাজযোগের শুভ প্রভাব পড়বে। কর্মক্ষেত্রে আপনি যা চাইবেন তাই করতে পারবেন। অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখের মুখ দেখবেন।

বেতন বৃদ্ধি হতে পারে। এসময় মনের গুপ্ত ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনার জীবনে যে সমস্যা রয়েছে তা কাটাতে পারবেন আপনি। নতুন সম্পত্তি কিনতে পারেন। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যেতে পারে। কাজের জায়গায় মাথা ঠান্ডা রাখবেন।

  • সিংহ রাশি

শুভ রাজযোগের প্রভাব পড়বে সিংহ রাশির ব্যক্তিদের ওপর। এসময় আপনি পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন। তাছাড়া ব্যবসায় যদি অর্থ আপনি আগে থেকে বিনিয়োগ করে রাখেন, সেখানে আপনি লাভের মুখ দেখবেন। বাবা-মায়ের সঙ্গে ভালো থাকতে পারবেন।

সন্তানের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন। যারা বিদেশে ব্যবসা করছেন এবং যারা সেখানে চাকরি খুঁজছেন তাদের জন্য এই সময়টি খুবই শুভ প্রমাণিত হবে। অযথা কারোর সঙ্গে অশান্তিতে জড়াবেন না। মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করুন। এসময় যদি আপনি মডেলিং করেন, সেখানে সফলতা অর্জন করতে পারবেন।

  • কন্যা রাশি

কন্যা রাশির জাতক-জাতিকারা নতুন সম্পত্তি কিনতে পারেন। সন্তানের চাকরি পাওয়ার খবরে আপনার মনে খুশি থাকবে। প্রত্যেকটি কাজেই বাবা-মায়ের পূর্ণ সহযোগিতা পাবেন। এসময় যারা বেকার রয়েছেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন।

সেখানে গেলে অবশ্যই বাবা-মাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। চাকরি পরিবর্তন করার সিদ্ধান্ত নিতে পারেন। আপনি রাগ বা আবেগের বশবর্তী হয়ে কোনও কাজের সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন। নতুন ব্যবসা শুরু করলে শুভাকাঙ্ক্ষীদের পরামর্শ নিতে হবে। এই সময়ে আপনি জীবনে এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+