অগাস্টে তৈরি হবে এই শুভ যোগগুলি, শুক্র, বুধ ও শনির কৃপায় ভাগ্যের দ্বার খুলবে কাদের
জ্যোতিষশাস্ত্রে, শুক্র, বুধ ও শনি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রত্যেকটি গ্রহই নিজের সময় মতো স্থান পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে। শনি গ্রহ বর্তমানে কুম্ভ রাশিতে রয়েছে।
যে কারণে তৈরি হয়েছে শশ রাজযোগ, অন্যদিকে চলতি মাসেই স্থান পরিবর্তন করেছে বুধ গ্রহ। বুধ ও শনি গ্রহ মিলে তৈরি করেছে সমসপ্তক যোগ ও কেন্দ্র ত্রিকোণ রাজযোগ। এই সময়ে কিছু রাশির ব্যক্তিদের জাতক জাতিকাদের আর্থিকদিকে লাভ হবে, ভাগ্যের দ্বার খুলবে কাদের, জানুন।

- বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। এসময় ব্যবসায় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। নতুন সম্পত্তিকে কেনার সম্ভাবনা রয়েছে। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে লাভের মুখ দেখবেন।
তাছাড়া অমীমাংসিত কাজগুলি হয়ে যাবে। যারা নতুন চাকরি করছেন, তাদের জীবনে শুভ সময়। আত্মবিশ্বাস বাড়তে থাকবে আপনার।কঠোর পরিশ্রমের পূর্ণ ফল পাবেন আপনি। পরিবারের সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারবেন। দাম্পত্য জীবনেও আপনি সুখী হবেন। অবিবাহিতদের বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেকোনও গুরুত্বপূর্ণ কাজ মাথা ঠাণ্ডা রেখে করবেন।
- তুলা রাশি
তুলা রাশির ব্যক্তিদের আর্থিক দিয়ে লাভ হবে। সম্পদ বাড়তে থাকবে। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন আপনি। স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। প্রেম জীবনে সুখী হবেন। শরীর আপনার ভালোই থাকবে। এই সময়ের কেরিয়ারে ও ব্যবসায় উন্নতি করতে প্রচুর পরিশ্রম করতে হবে।
প্রতিযোগিতামূলক যেকোনও পরীক্ষা দিলে সেখানে সাফল্য পাবেন। আপনার বন্ধু ও স্বাস্থ্য উভয়ই আপনাকে অনেক সমর্থন করবে।তাছাড়া দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। যারা সোনার ব্যবসা করছেন, তাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে।
- বৃশ্চিক রাশি
যোগের শুভ প্রভাব পড়বে বৃশ্চিক রাশির ব্যক্তিদের উপর। ব্যবসায়ীরা ব্যবসায় লাভের মুখ দেখবেন। বিবাহিত জীবনে সুখী হবেন আপনারা। তাছাড়া নতুন জমি কিনতে পারেন। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন।
আপনার ঘনিষ্ঠ বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীরা সমস্ত ধরণের সমস্যা কাটিয়ে উঠতে খুব সাহায্য করবে। অযথা কারোর সঙ্গে ঝগড়া অশান্তি করবেন না। বাবা মায়ের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে আপনার। আপনি সব কাজেই সফলতা অর্জন করতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications