Ravi Pushya Yoga 2023: তৈরি হচ্ছে ‘রবি পুষ্য যোগ’, ব্যবসায় লাভের মুখ দেখবেন কারা
Ravi Pushya Yoga 2023: জ্যোতিষশাস্ত্রে (astrology) মোট ১২টি রাশি, ৯ টি গ্রহ এবং ২৭ টি নক্ষত্রের উল্লেখ রয়েছে। নক্ষত্রদের মধ্যে রবি পুষ্য নক্ষত্র অন্যতম। ১০ সেপ্টেম্বর তৈরি হবে রবি পুষ্য যোগ তৈরি হবে। অজা একাদশীর দিন এই বিশেষ যোগ পড়েছে। তাছাড়া বৃহস্পতিবার বা রবিবার এই যোগ পড়লে তার গুরুত্ব আরোও বেড়ে যায়।
২৭ টি নক্ষত্রের উল্লেখ রয়েছে জ্যোতিষশাস্ত্রে। তার মধ্যে পুষ্য নক্ষত্র অষ্টম স্থানে রয়েছে। বুধ ও শনির অধিপতি রবি পুষ্য নক্ষত্র। তাই যে ব্যক্তির জন্মকুণ্ডলীতে শুভ স্থানে থাকে এই নক্ষত্র, তার জীবনে সুখ সমৃদ্ধি লেগেই থাকে। সকল কাজে সাফল্য লেগেই থাকে।

শুভ সময়
১০ সেপ্টেম্বর বিকেল পাঁচটা ছয় মিনিটে শুরু হবে 'রবি পুষ্য যোগ’, যা চলবে ১১ সেপ্টেম্বর সকাল ছয়টা পনেরো মিনিট পর্যন্ত। এসময় কিছু রাশির জাতক জাতিকাদের জীবনের সাফল্যের সময় শুরু হবে। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।
মিথুন রাশি
যোগের শুভ প্রভাব পড়বে মিথুন রাশির (Gemini) জাতক জাতিকাদের ওপর। আর্থিক দিকে লাভ হবে। আপনি যা চাইবেন তাই করতে পারবেন। জীবনে সাফল্যের সময় শুরু হবে, ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনি। আপনার আত্মবিশ্বাসে আরও বাড়বে। এসময় কারোর সঙ্গে কথা কাটাকাটি করবেন না, সকলের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করুন।

তুলা রাশি
তুলা রাশির (libra) জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। আপনার সম্পদ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় আপনি যদি কোথাও অর্থ বিনিয়োগ করেন সেখানে লাভ হবে আপনার। ভাগ্যের দ্বার খুলবে আপনাদের। এসময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে আর্থিক লাভ হবে। মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে জীবনে সফলতা নিশ্চিত। যারা বেসরকারি চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সিংহ রাশি
সিংহ রাশির (leo) ব্যক্তিদের খুব লাভ হবে। এই সময় আপনার ভালো সময় শুরু হবে। দীর্ঘদিন ধরে যে কাজের জন্য আপনি অপেক্ষা করছিলেন সেই কাজ হয়ে যাবে। বেসরকারি চাকরি যারা করছেন তাদের আর্থিক দিকে লাভ হবে। ব্যবসায় উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। সন্তানদের কাছ থেকে কোনও সুখবরে আপনি আরও খুশি হয়ে উঠবেন। আপনার জীবনে সাফল্য লেগেই থাকবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications