Rajlakshan Yog 2023: কবে তৈরি হবে রাজলক্ষণ যোগ, সূর্যের কৃপায় জীবনে সাফল্য আসবে কাদের?
জ্যোতিশাস্ত্রে (astrology) নয়টি গ্রহ, বারোটি রাশি এবং সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে। প্রত্যেকটি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। গ্রহরা যখন ঘর পরিবর্তন করে তখন বারো রাশির উপরে নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে।
ডিসেম্বর মাসের ১৬ তারিখ সূর্য ধনু রাশিতে প্রবেশ করবে। মেষ রাশিতে উপস্থিত রয়েছে বৃহস্পতি, সূর্যের ওপর তার নবম দৃষ্টি পড়েছে, যার জেরে তৈরি হচ্ছে 'রাজলক্ষণ যোগ’। ২০২৪ সালে বিশেষ সুবিধা পাবেন কিছু রাশির জাতক জাতিকারা। আর্থিক দিকেও তাদের খুব লাভ হবে। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

- ধনু রাশি
এই যোগের শুভ প্রভাব পড়বে ধনু রাশির (Sagittarius) ব্যক্তিদের উপর। এসময় আপনি জীবনে চাইবেন তাই করতে চাইবেন। আর্থিক দিকে লাভ হবার সম্ভাবনা রয়েছে আপনার। জমি ও বাড়ি ক্রয়-বিক্রয়ের ইচ্ছা পূরণ হবে। নতুন সম্পত্তি কিনতে পারেন আপনি। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনার সুখের মুখ দেখবেন। নতুন সম্পত্তি কিনতে পারেন। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা করবেন। চাকরিতে পদোন্নতি হওয়ার পাশাপাশি বেতন বৃদ্ধিও হতে পারে। তাই মানসিক চিন্তা অনেকটাই কমবে এই রাশি যাদের জাতক জাতিকাদের।
- তুলা রাশি
রাজলক্ষণ যোগের শুভ প্রভাব পড়বে তুলা রাশির (libra) ব্যক্তিদের উপর। এই সময় আপনার দাম্পত্য জীবনে সুখ লেগেই থাকবে। সন্তানের জন্য ভালো কোনও সুখবরে আপনি আরোও খুশি হয়ে উঠবেন। তাছাড়া যারা সরকারি চাকরিতে কর্মরত তাদের চাকরিতে পদোন্নতি হতে পারে। এসময় নয়া সম্পদের মালিক হবেন মিথুন রাশির জাতক জাতিকারা। পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক থাকায় আপনার মাথা অনেকটাই ঠাণ্ডা থাকবে। যোগের শুভ প্রভাবে আপনার জীবনে সফলতা আসবে। শুধু তাই নয় আর্থিক যে সংকট বের হতে পারবেন।
- মেষ রাশি
মেষ রাশির (aries) জাতক জাতিকাদের জীবনের সাফল্যের সময় শুরু হবে। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। তাছাড়া যারা নতুন যানবাহন ,সম্পত্তি কিনতে চাইছেন কিনতে পারেন। যদি আপনি স্টক মার্কেট, বাজি, লটারিতে অর্থ বিনিয়োগ করতে চান করতে পারেন। এই সময়টি আপনার জন্য খুব ভালো। আপনার উচ্চশিক্ষার জন্য আপনাকে বিদেশে যেতে হতে পারে। সেখান থেকে আর্থিক দিকে আপনার খুব লাভ হবে। শুধু তাই নয়, অমীমাংসিত কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা ব্যবসা করছেন তাদের জীবনের সাফল্যের সময় শুরু হবে।
(এই সকল তথ্য জ্যোতিষ, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications