ঘর পরিবর্তন করেই রাহু এই রাশির ব্যক্তিদের আর্থিক সঞ্চয় বাড়াবে, কী বলছে জ্যোতিষশাস্ত্র

জ্যোতিষশাস্ত্রে রাহু গ্রহের একটি বিশেষ গুরুত্ব রয়েছে, এই গ্রহকে আমরা ছায়াগ্রহ বলেই জানি। এই গ্রহ যখন ঘর পরিবর্তন করে তখন বারো রাশির উপরে বিশেষ প্রভাব ফেলে। সেটি কারোর উপর শুভ হতে পারে আবার কারোর উপর অশুভ হতে পারে। তবে রাহু গ্রহের নাম শুনে আমরা অনেকে ভয় পেয়ে যাই কারণ, এই গ্রহ যখন কোনও ব্যক্তির উপর অশুভদৃষ্টি দেয় তখন তার জীবনে সাফল্য আসে না, তাঁর আর্থিক দিকে যথেষ্ট অবনতি হতে থাকে।


কবে রাহু ঘর পরিবর্তন করবে

কবে রাহু ঘর পরিবর্তন করবে

অক্টোবর মাসের ৩০ তারিখ দুপুর সাড়ে বারোটায় রাহু মেষ রাশি থেকে বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করবে। এই সময় কিছু রাশির জাতক-জাতিকাদের উপর শুভ প্রভাব ফেলবে রাহু। জানুন সেই রাশির তালিকায় কারা রয়েছেন।

মেষ রাশি

মেষ রাশি

অক্টোবর মাসে রাহু মেষ রাশি থেকে বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করবে। তাই মেষ রাশির জাতক জাতিকাদের শুভ ফল দেবে। এই সময় আপনার আর্থিক দিকে যেমন লাভ হবে তেমনি অর্থ উপার্জনেরও বিশেষ সম্ভাবনা রয়েছে। এসময় সকল কাজে এগিয়ে যেতে পারবেন। আপনার আত্মবিশ্বাস ক্রমশ বাড়বে। কোনও ভালো খবরে আপনি খুব খুশি হবেন।

পারিবারিক জীবনে আপনার সাফল্য মিলবে। জীবনের সুসময়ে শুরু হবে আপনাদের। চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে, দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখানে আর্থিক লাভের মুখ দেখবেন আপনি।

 কর্কট রাশি

কর্কট রাশি

রাহু ঘর পরিবর্তন করায় কর্কট রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময় আপনি একটু ধৈর্য ধরে থাকবেন। আপনার এই সময় নতুন গাড়ি ,বাড়ি কেনার সম্ভাবনা রয়েছে। আপনি দাম্পত্য জীবনের সুখের মুখ দেখবেন। কোনও গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত নিতে পারেন ।

গুরুত্বপূর্ণ চুক্তিতে সই করতে পারেন। অনেক সময় ব্যবসায়ে আপনি সাফল্য অর্জন করতে পারবেন। কেরিয়ার থেকে ব্যবসায়ে সাফল্যের মুখ দেখবেন আপনি। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে আপনার।

 মিথুন রাশি

মিথুন রাশি

রাহু অক্টোবর মাসের ঘর পরিবর্তন করবে, মেষ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবে সে । এই সময় মীন রাশির জাতক-জাতিকাদের অর্থনৈতিক লাভবান হবেন। কর্মজীবনে বিশেষ প্রভাব পড়বে। এই সময়ে কিছু রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হচ্ছে।

আপনারা অনেক উন্নতি করতে পারবেন সকলক্ষেত্রে। বিনিয়োগ করতে পারবেন। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আপনারা দূরে কোথাও ঘুরতে যেতে পারেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+