Rahu gochar: ঘর পরিবর্তন করেই এই রাশির ব্যক্তিদের ভাগ্যের দ্বার খুলবে রাহু
শনি গ্রহের পর আমরা যদি কোনও গ্রহের নাম শুনলে ভয় পাই সেটি হল রাহু ও কেতু এই গ্রহকে আমরা ছায়া গ্রহ বলেও জানি। এই গ্রহ স্থান পরিবর্তন করার ফলে ১২ রাশির ব্যক্তিদের ওপরে নানান প্রভাব ফেলে, সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে আবার কারোর জন্য নেতিবাচকও হতে পারে।
অক্টোবর মাসের ৩০ তারিখ মীন রাশিতে প্রবেশ করতে চলেছে ছায়া গ্রহ। এসময় আর্থিক দিকের লাভবান হবে বেশ কিছু রাশির জাতক জাতিকারা। কাদের ভাগ্যের দ্বার খুলতে চলেছে, দেখুন।

জ্যোতিষশাস্ত্রে (astrology) বৃষ রাশির (Taurus) ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। এসময়ে আপনাদের আর্থিক দিকে খুব লাভ হবে। শুধু তাই নয়, আপনার এতদিন চাকরির ক্ষেত্রে যে সমস্যা ছিল সেখান থেকে বেরোতে পারবেন। পারিবারিক ও দাম্পত্য জীবনে আপনি সুখের মুখ দেখবেন।
দাম্পত্য জীবনের যে সমস্যা ছিল সেই সমস্যা থেকে বের হতে পারবেন। আইনি ঝঞ্ঝাট থেকে মুক্তি পাবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে সুখের মুখ দেখবেন আপনি। যারা ব্যবসায়ী তাদের খুব লাভের সময়। সকল কাজে এগিয়ে যেতে পারবেন। আপনি মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করুন।

কর্কট রাশির (Cancer) জাতক জাতিকাদের এই সময়ে অনুকূলেই থাকবে। এ সময় আপনার নবম ঘরে প্রবেশ করবে রাহু। এটি হল ভাগ্যের ঘর। তাই আপনার ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনি। আইনি মামলা মোকদ্দমায় না জড়ানোর চেষ্টা করবেন। স্বাস্থ্য নিয়ে আপনার উদ্বেগের কারণ নেই।
শরীর আপনার ভালোই থাকবে। চাকরির জায়গায় দীর্ঘদিন পর সাফল্য মিলবে। ব্যক্তিগত জীবনে সতর্ক থাকার চেষ্টা করবেন। কারোর সঙ্গে তেমন ঝগড়ায় জড়াবেন না। পরিবেশ আপনার অনুকূলেই থাকবে। তাই আর্থিক দিকেও বেশ লাভবান হবেন আপনি।

তুলা রাশির (libra) ব্যক্তিদের জীবনে সাফল্যের সময় শুরু। এসময় আপনি হঠাৎ কোথাও থেকে অর্থ লাভ করতে পারেন। যদি লটারি কাটেন সেখান থেকে আপনার প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয় আপনাদের আর্থিক দিকেও খুব লাভ হবে আপনার। জীবনে প্রতিপত্তি, খ্যাতি যশ বাড়তে থাকবে।
কাঙ্খিত ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা গবেষণার কাজ করছেন তাদের জীবনে সাফল্যের সময় শুরু। জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। মাথা ঠান্ডা রেখে সকল কাজ করুন। স্ত্রীকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, তার সঙ্গে আপনার সম্পর্ক খুব ভালোই থাকবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications