Rahu Effect: চলতি বছরে রাহুর শুভ প্রভাবে ব্যবসায় লাভের মুখ দেখবেন এই রাশিরা
Rahu Effect: চলতি বছরে রাহুর শুভ প্রভাবে ব্যবসায় লাভের মুখ দেখবেন এই রাশিরা
জোতিষশাস্ত্রে রাহু, কেতু ও শনির একটি বিশেষ গুরুত্ব রয়েছে। যখন এই গ্রহরা ঘর পরিবর্তন করে তখন সকল রাশির ওপরেই বিশেষ প্রভাব ফেলে তারা। আর যখন এই গ্রহরা খারাপ দৃষ্টি দেয় কারোর ওপর সেই ব্যক্তির আর্থিকদিকে খুব ক্ষতি হয়। সেই সঙ্গে তাদের নানান অসুবিধারোও সম্মুখীন হতে হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে নতুন বছরের অক্টোবর মাসের ৩০ তারিখ রাহুগ্রহ ঘর পরিবর্তন করবে। দুপুর একটা ৩৩ মিনিটে মীন রাশিতে প্রবেশ করবে সে। এই সময়ে সকল রাশির ব্যক্তিদের ওপর বিশেষ প্রভাব পড়বে। সেটি কারোর জন্য শুভ হতে পারে আবার কারোর জীবনে তা অশুভও হতে পারে।

মিথুন রাশি
রাহু ঘর পরিবর্তন করায় মিথুন রাশির ব্যক্তিদের খুব লাভ হবে। এ সময় আপনাদের চাকরিক্ষেত্রে খুব সম্মান বৃদ্ধি হবে। ব্যবসায় আপনি খুব উন্নতি করতে পারবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবন আপনার সুখের হবে। এসময় আপনি দূরে কোথাও স্ত্রীকে নিয়ে ঘুরতে যেতে পারেন।এ সময় আপনার আয় ক্রমশ বাড়বে। অংশীদারিত্ব ব্যবসায় আপনি বিনিয়োগ করতে পারবেন। সম্মান বাড়তে থাকবে আপনার। বহুদিন ধরে আপনার যে টাকা আটকে আছে সেই টাকা আপনি ফেরত পেয়ে যাবেন। জীবনে আপনার সাফল্যের সময় শুরু হবে।

কর্কট রাশি
রাহুর শুভ প্রভাব পড়বে কর্কট রাশির জাতক-জাতিকাদের উপর। এই সময় আপনি নতুন সম্পত্তি কিনতে পারেন। পরিবারের সকলের সঙ্গে আপনার ভালো সম্পর্ক বজায় থাকবে। বিলাসবহুলভাবে জীবন যাপন করতে পারবেন। জীবনে সাফল্য পাবেন আপনি। এই সময় আপনার যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ের সম্ভাবনা রয়েছে। কেরিয়ার আপনার খুব ভালো যাবে। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ের হয়ে যাবার সম্ভবনা রয়েছে। আপনার ব্যবসায় নতুনভাবে বিনিয়োগ করতে পারেন সেখান থেকে আর্থিক লাভ হবার সম্ভাবনা রয়েছে।

মীন রাশি
রাহু ঘর পরিবর্তন করায় মীন রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। এ সময় আপনি যেখানে বিনিয়োগ করতে চাইছেন করতে পারেন। সেখান থেকেই খুব উন্নতি করতে পারবেন। কর্মজীবন আপনার সাফল্যের সময় শুরু হবে। জীবনে আপনি যা চাইবেন তাই করতে পারবেন।কারোর থেকে সম্পত্তি পাওয়ার সম্ভবনা আছে। আমি নিজেও সম্পত্তি কিনতে পারেন। যেখান থেকে আপনার আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। দূরে কোথাও ভ্রমণে যেতে পারেন। সেখান থেকে আর্থিক লাভ হবার সম্ভাবনা থাকবে।

কুম্ভ রাশি
নতুন বছরে কুম্ভ রাশি ঘর পরিবর্তন করায় আপনার জীবনে সাফল্যের সময় শুরু হবে। আপনার এই সময় সকল কাজে সাফলতা অর্জন করতে পারবেন। এই সময় আপনার আর্থিক দিকে খুব উন্নতি হবে। আপনার আটকে থাকা আপনি ফিরে পাবেন। আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে আপনার। ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। বাবা-মায়ের পূর্ণ সমর্থন পাবেন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications