২০২৫ সাল পর্যন্ত মীনে বিরাজ করবে রাহু, কেরিয়ারে সতর্ক থাকবেন কোন রাশির জাতকরা?

জ্যোতিষশাস্ত্রে রাহু গ্রহকে পাপী গ্রহ বলেই মনে করা হয়। এই গ্রহ খুব অশুভ গ্রহ। যদি কোনও রাশির ব্যক্তিদের ওপর রাহু গ্রহের অশুভদৃষ্টি পড়ে তার জীবন ছারখার হয়ে যায়। আর্থিক দিকেও তাদের নানান সমস্যার সৃষ্টি হতে থাকে। রাহু গ্রহ কিন্তু কখনোই প্রত্যেক মাসে তার স্থান পরিবর্তন করে না। ১৮ মাস পর রাহু তার অবস্থান বদলায়। স্থান বদলাবার পর রাহু বারো রাশির ব্যক্তিদের উপরেই শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে।

২০২৩ সালে ৩০ অক্টোবর রাহু মীন রাশিতে প্রবেশ করেছিল। ২০২৪ সালে রাহু কিন্তু তার ঘর পরিবর্তন করবে না। ২০২৫ সালের মে মাস পর্যন্ত মীন রাশিতেই বিরাজ করবে এই গ্রহ। তারপর কুম্ভ রাশিতে প্রবেশ করবে রাহু গ্রহ। ২০২৫ সাল পর্যন্ত কিছু রাশির জাতক-জাতিকাদের খুব সাবধানে থাকতে হবে। কারণ তাদের ওপর রাহু গ্রহের অশুভ প্রভাব পড়তে পারে। তাই আগে থেকেই সকল কাজে তাদের সতর্ক থাকতে হবে। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

astrology

  • মেষ রাশি

মেষ রাশির জাতক জাতিকাদের ওপর রাহু গ্রহের অশুভ প্রভাব পড়বে। এসময় কোনও কাজেই আপনারা তেমনভাবে সফলতা অর্জন করতে পারবেন না। নানান সমস্যার সম্মুখীন হতে হবে আপনাদের। তবে এসময় যদি আপনি বাইরে কোথাও ঘুরতে যেতে চান অবশ্যই সাবধানে যাওয়ার চেষ্টা করবেন। আর্থিক দিকে নানান সমস্যার সম্মুখীন হতে পারে আপনাদের। যারা ব্যবসায়ী রয়েছেন তারা ব্যবসায় অর্থ বিনিয়োগ করতে চাইলে ভেবেচিন্তে তবেই অর্থ বিনিয়োগ করবেন, কারণ এই সময়ে আপনার ব্যবসায়ে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

  • কন্যা রাশি

কন্যা রাশির সপ্তম ঘরে বর্তমানে বিরাজ করছে রাহু গ্রহ। এসময়ে কন্যা রাশির জাতক-জাতিকাদের একটু সাবধানে থাকা দরকার। পরিবারের সদস্যদের সঙ্গে অশান্তি দেখা দিতে পারে। মাথা ঠান্ডা রেখে আপনাকে প্রত্যেকটি কাজ করতে হবে আপনাকে। এই রাশির জাতক জাতিকাদের অহংকার বোধ এড়িয়ে চলতে হবে। কাছের মানুষের সঙ্গে মতবিরোধ লেগেই থাকবে।

  • ধনু রাশি

রাহু গ্রহের অশুভ প্রভাব পড়বে ধনু রাশির জাতক-জাতিকাদের উপর। এই সময়ে আপনার হাতে একদমই টাকা পয়সা থাকবে না। তাই মানসিক চাপ ক্রমশ বাড়তে থাকবে। তবে শারীরিক দিকে আপনার নানান সমস্যা আসবে। শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। পায়ের ব্যথায় ভুগতে হতে পারে আপনাকে। তবে শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। এসময় যারা চাকরির চেষ্টা করছেন তাদের চাকরি না হবারই সম্ভাবনা রয়েছে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+