কতদিন রাহু মেষ রাশিতে থাকবে, কারাই বা নতুন বছরে বাড়তি খরচে লাগাম দেবেন, দেখুন

কতদিন রাহু মেষ রাশিতে থাকবে, কারাই বা নতুন বছরে বাড়তি খরচে লাগাম দেবেন, দেখুন

জ্যোতিষশাস্ত্রে রাহু গ্রহের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। এই গ্রহ যখন ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন সকল রাশিকে ওপরে বিশেষ প্রভাব ফেলে সে। সেটি কারোর জন্য শুভ হতে পারে আবার কারোর জন্য অশুভও হতে পারে। তবে রাহু বা কেতুর নাম শুনলে অনেকেই ভয় পেয়ে যান। তার কারণ রাহু বা কেতুর অশুভদৃষ্টি যদি কারোর উপর পড়ে তারা রাজা থেকে ফকির পর্যন্ত হতে পারেন। আর্থিক অবস্থা তাদের অনেক ক্ষতি হয়। নতুন বছরে রাহু অক্টোবর মাস পর্যন্ত মেষ রাশিতে থাকবে। মেষ রাশির অধিপতি মঙ্গল। এরপর মীন রাশিতে প্রবেশ করবেন রাহু, যা বৃহস্পতির দ্বারা শাসিত হয়। রাহুর ঘর পরিবর্তনে কিছু রাশির জীবনে খারাপ সময় উপস্থিত হবে, জেনে নিন তারা কারা।


মেষ রাশি

মেষ রাশি

এই রাশির জাতক জাতিকাদের রাহু ঘর পরিবর্তন করার কারণে নানান অসুবিধার সম্মুখীন হতে হবে। তাদের জীবনে সাফল্য আসবে না। সেই জায়গায় অশান্তি ক্রমশ বাড়তে থাকবে। ঝগড়া, তর্ক হতে থাকবে। দাম্পত্য থেকে পারিবারিক জীবনে তাদের নানান অসুবিধা হবে। তারা সকল কাজে সাফল্য পাবেন না। এই সময় তারা সাবধানে পথে চলাফেরা করুন।

 বৃষ রাশি

বৃষ রাশি

রাহু ঘর পরিবর্তন করার কারণে এই রাশির জাতিকাদের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে হবে। কারণ তাদের শারীরিকভাবে নানান কষ্ট পেতে হবে। শরীর খারাপ হলেই ডাক্তারের দ্রুত পরামর্শ নিন, না হলে আপনার জীবনে অনেক বড় বিপদ আসতে পারে। এসময় বাড়তি খরচ ক্রমশ বাড়তে থাকবে। আপনি কাজের জায়গায় এতটাই চাপে থাকবেন যে আপনার মানসিকভাবে আপনি খুব বিধ্বস্ত হয়ে উঠবেন। জীবনে সাফল্য অর্জন যদি করতে চান তাহলে ঝামেলা এড়িয়ে চলুন।

তুলা রাশি

তুলা রাশি

নতুন বছরে তুলা রাশিদের খুব সতর্ক থাকতে হবে। এ সময় যারা বেসরকারি চাকরিতে কর্মরত তাদের খুব অসুবিধার মধ্যে পড়তে হবে। আপনাদের এসময়ে স্যালারি না বাড়ার সম্ভাবনা রয়েছে। অংশীদারিত্ব কাজে সবাই বিনিয়োগ করবেন না। যারা ব্যবসা করছেন তারা মাথা ঠান্ডা করে ব্যবসা করার চেষ্টা করুন। আপনাদের আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ পর্যন্ত হতে পারে।

মকর রাশি

মকর রাশি

নতুন বছরে মকর রাশিরদের খুব অসুবিধার মধ্যে দিয়ে চলতে হবে। আপনারা মাথা ঠান্ডা রেখে কাজ করুন। ধৈর্য ধরে সব কাজ করার চেষ্টা করুন। জীবনে আপনার উত্থান পতন লেগেই থাকবে। জীবনে আপনার কখনোও সাফল্য আসবে না। তাই এ সময় মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করুন। বাইরে এইসময় কোথাও ঘুরতে যাবেন না। সঙ্গিনী সঙ্গে ভালোভাবে কথা বলুন। পরিবারের সকলের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন।

মীন রাশি

মীন রাশি

এই সময়টি আপনার জন্য খুব খারাপ অর্থাৎ নতুন বছরে যখন রাহু ঘর পরিবর্তন করবে তখনই আপনাদের আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় স্বাস্থ্যের অবনতি হবে। বাবা-মায়ের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন। পরিবারের সঙ্গে অশান্তি ক্রমশই বাড়তে পারে। বাড়তি খরচ এড়িয়ে চলুন।

 রাহুর দৃষ্টি এড়াতে কী করবেন

রাহুর দৃষ্টি এড়াতে কী করবেন

যদি এই সময় আপনি রাহুর কুনজর এড়াতে চান তাহলে রাহুর মন্ত্র জপ করুন। সেই সঙ্গে বুধবার করে সরিষা, নীল বা বাদামী রঙের কাপড় অভাবে দারিদ্র ব্যক্তিকে দান করুন। যদি আপনার জন্ম কুণ্ডলী রাহু অশুভস্থানে থাকে তাহলে আপনি গোমেদ পড়ুন। রাহুর কারণে যে রোগ আপনার শরীরে বাসা বাঁধছে সেটা থেকে মুক্তি পেতে আপনি রাহু যন্ত্রের পুজো করুন এবং কালো কুকুরকে একটি করে রুটি রোজ খাওয়ান। এতে আপনার ওপর থেকে রাহুর কুদৃষ্টি সরে যাবে ও জীবনে সাফল্যও আসবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+