রাহু ও বুধের মিলনে তৈরি হবে বিরল যোগ, জড়তা যোগের অশুভ প্রভাব কাদের ওপর পড়বে
জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহই নির্দিষ্ট সময় মতন এক রাশি ছেড়ে আরেক রাশিতে প্রবেশ করে। সে সময় সকল রাশির ব্যক্তিদের জীবনের শুভ ও অশুভ প্রভাব ফেলে। ৩১ মার্চ মেষ রাশিতে গমন করবে বুধ। বুধ ৭ জুন পর্যন্ত একই রাশিতে থাকবে। রাহু ইতিমধ্যে সেখানেই রয়েছে।

তৈরি হবে ‘জড়তা যোগ’
রাহু ও মিলনের 'জড়তা যোগ'। এই যোগ খুব অশুভ। যোগের অশুভ প্রভাব পড়বে কিছু রাশির জাতক-জাতিকাদের জীবনে। তাদেরকে খুব সতর্ক হয়ে সকল কাজ করতে হবে। জানুন সেই রাশির ব্যক্তিদের মধ্যে কারা রয়েছেন।

বৃষ রাশি
জড়তা যোগের কারণে এই রাশির জাতক জাতিকাদের খুব সাবধানে থাকতে হবে। কারণ বুধ ও রাহুর মিলন হবে এই রাশির দ্বাদশ ঘরে। এই ঘর কিন্তু ব্যয়ের ঘর। এসময় আপনার ব্যয় প্রচন্ড বাড়বে। এই সময় ভ্রমণে যাবেন না। ভ্রমনে যেতে গেলে আপনার বাধা সৃষ্টি হতে পারে। শত্রুরা আপনার ক্ষতি করবে বলে মুখিয়ে রয়েছেন, শ্বশুরবাড়ি থেকে কোনরকম ধার নেবেন না।
আর্থিক লেনদেন এই সময় না করাই ভালো । ব্যবসায় বিনিয়োগ না করাই ভালো, যে কোনও জায়গায় আপনার আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যেকোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভাবুন।

কন্যা রাশি
এই রাশির জাতক-জাতিকাদের জন্য খুব অশুভ সময় শুরু। বুধ ও রাহু মিলন হবে অষ্টম ঘরে। তাই আপনার আকস্মিক কোন খারাপ খবর পেতে পারেন। যার জন্য আপনি অনেকটাই ভেঙে পড়বেন আপনি।
যদি এসময় গাড়ি চালান খুব সতর্ক হয়ে চালাবেন। আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে অযথা তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। যারা বেসরকারি চাকরি করছেন তাদের এই সময় স্যালারি না বাড়ার সম্ভাবনা রয়েছে।

ধনু রাশি
বুধ ও রাহুর মিলন হবে ধনু রাশির পঞ্চম ঘরে। এই ঘর ভালোবাসা ও সন্তানের ঘর । কিন্তু এই রাশির জাতক জাতিকাদের বিভ্রান্ত সৃষ্টি হতে পারে। কোন নতুন কাজ শুরু করলে সেখানে আপনি ঠকতে পারেন। আর্থিক দিককে খুব অসুবিধায় পড়তে হবে আপনাকে। এসময় কাউকে ঋণ দেবেন না।
আপনি কারোর থেকে ঋণ নেবেনও না বড় ভাইয়ের সঙ্গে তর্ক বিতর্ক লেগে থাকবে পরিবারের কারো সঙ্গেই আপনার মতের মিল হবে না। তাই নানা রকম অসুবিধার সম্মুখীন হতে হতে আপনাকে। জীবনে যেকোনোও কাজ করার আগে মাথা ঠান্ডা রেখে করার চেষ্টা করুন, তবেই আপনার জীবনের সাফল্য মিলবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications