রাহু, বুধের মিলনে ব্যবসায় অপ্রত্যাশিত লাভ, চাকরিতে পদোন্নতি নিশ্চিত কাদের
জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহ ও নক্ষত্ররা নিজের সময় মত ঘর বদল করে সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে। এসময় তারা নানান রকম যোগের সৃষ্টি করে।
ফেব্রুয়ারি মাসের ২৭ তারিখ বুধ মীন রাশিতে প্রবেশ করবে। ইতি মধ্যে রাহু সেখানে উপস্থিত রয়েছে। এদিনে মীন রাশিতে রাহু ও বুধের মিলন হবে। বুধকে আমরা বুদ্ধিমত্তার কারক বলেই জানি। রাহুকে ছায়া গ্রহ বলেই জানি। কাদের সাফল্যের সময় শুরু হতে চলেছে, জানুন।

- বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এখন থেকে আপনি ভবিষ্যতের জন্য অর্থ জমাতে পারবেন। ভাই বোনের কাছ থেকে সব কাজে বিশেষ সুযোগ পাবেন। আপনার ব্যবসাতেও খুব লাভ হবে। বন্ধুদের সঙ্গে দূরে ভ্রমণে যেতে পারেন। চাকরিতে বেতন বাড়তে পারে আপনার। এসময় আপনার অর্থপ্রাপ্তি নিশ্চিত। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে লাভ হবে আপনার। আয়, উন্নতি হওয়ার সময়।
- বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। কেরিয়ারে উন্নতির মুখ দেখবেন। এসময় আপনার মাথা ঠান্ডা রেখে চলতে পারবেন ।বাড়ির পরিবেশ মনোরম থাকবে। এই সময় অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না। আপনার ইচ্ছা পূরণ হবে এবং এই রাশির জাতকদের আত্মবিশ্বাস বাড়তে থাকবে। আর্থিক লাভের প্রবল সম্ভাবনা থাকবে। মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। আপনি নতুন বাড়ি কিনতে পারেন।
- কুম্ভ রাশি
কুম্ভ রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। তাছাড়া আপনার মনে আনন্দ লেগে থাকবে। অপ্রত্যাশিত লাভ হয় আপনার। কোনও কাজে পিছিয়ে যাবেন না আপনি। পৈতৃক সম্পত্তি ফিরে পাওয়া সম্ভাবনা রয়েছে। বিবাহিতদের রোমান্টিক সময় কাটবে। প্রেম জীবনের জন্যও একটি খুব ভালো সময়। চাকরিতে বদলি হতে পারে। নতুন গাড়ি, বাড়ি কিনতে পারেন। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যেতে পারে। মনের মানুষের সঙ্গে দেখা হবে। কোনও কাজে বিনিয়োগ করার আগে বড়দের পরামর্শ নেবেন। এই সময় নতুন যানবাহন কেনার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনার ব্যবসাতেও সফলতা আসবে। আপনার অফিসে সকলে কাজের খুব প্রশংসা করবেন। এসময় মাথা ঠান্ডা রেখে চলবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications