রাহু ও বুধের মিলনে সোনার মতো ভাগ্য ঝলমল করবে কোন রাশির ব্যক্তিদের?
জ্যোতিষশাস্ত্রে বুধ ও রাহু গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। বুধকে আমরা ব্যবসা, সম্পত্তির কারক বলেই জানি। আর রাহুকে আমরা ছায়া গ্রহ বলে মনে করে থাকি। ৯ এপ্রিল মীন রাশিতে প্রবেশ করেছে বুধ গ্রহ। ইতিমধ্যে সেখানে উপস্থিত রয়েছে রাহু গ্রহ।
এই দুই গ্রহের মিলন হয়েছে ১৮ বছর পর। ২০০৬ সালে এই দুই গ্রহের মিলন হয়েছিল। এই সময়ে এই রাশির ব্যক্তিদের নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কারা রয়েছেন তালিকায়, জানুন।

- কুম্ভ রাশি
এই রাশির জাতক জাতিকাদের খুব শুভ সময় শুরু হবে। আপনার অর্থ, বক্তৃতার ঘরেই প্রবেশ করবে এই দুই গ্রহ। তাই আপনার অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। ব্যক্তিগত জীবনে আপনি খুব সুখে থাকবেন। চাকরিজীবীরা কাজের জায়গায় সুখবর পেতে পারেন। এই সময়ে, আপনাকে কেরিয়ার, ব্যবসা বা ব্যক্তিগত কারণে দূরে কোথাও দূরত্ব ভ্রমণ করতে হতে পারে। যারা বিদেশে ব্যবসা করছেন বা যারা সেখানে পেশা খুঁজছেন তাদের জন্য শুভ সময়।সকল কাজেই সফলতা অর্জন করতেন পারবেন। আপনার মনের গুপ্ত ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে এই রাশির ব্যক্তিদের।
- তুলা রাশি
তুলা রাশির ব্যক্তিদের পরিবেশ অনুকূলে থাকবে। এই সময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। তাছাড়া শত্রুরা আপনার কোনও ক্ষতি করতে পারবেন না। ব্যবসায় আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। যা আপনার ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এবং আপনার অনেক উপকার হবে। ভালো আয়ের কারণে, আপনার আত্মবিশ্বাসও আরও বাড়বে হবে এবং আপনি যে কাজ করতে চান, আপনি মন দিয়ে করতে পারবেন। বিবাহিত জীবনে কিছু সমস্যা আসবে, প্রেমের সম্পর্কে যারা যুক্ত তাদের ভালো সময়। এই সময়ে, একাধিক ব্যক্তি আপনাকে পছন্দ করতে পারেন।তাছাড়া পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে আপনার। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখে থাকতে পারবেন।
- কর্কট রাশি
কর্কট রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। এসময় আপনার রাশির নবম ঘরে তৈরি হবে এই শুভ যোগ। এ সময়ে আপনাদের আয় অসাধারণ হারে বৃদ্ধি পাবে। তবে পরিশ্রম করতে হবে। সকল কাজে পূর্ণ সহযোগিতা পাবেন আপনি। আপনার কেরিয়ারে খুব সফলতা আসবে। আর্থিক দিকে লাভ হবে। কাজের জায়গায় আপনার আরও উন্নতি হবে। আপনার সঙ্গে যারা কাজ করবেন তাঁরা আপনাকে সমস্ত কাজে সমর্থন করবেন, তবে তাদের মধ্যে কেউ কেউ আপনার বিরোধিতা করতে পারে। চাকরিতে বেতন বৃদ্ধি হবে আপনার। ধর্মীয় বা কোনও শুভ অনুষ্ঠানের বিনিয়োগ করতে পারেন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications