Rahu Ketu Gochar: পথ পরিবর্তন রাহু-কেতুর, মাথা ঠান্ডা রেখে চলুন এই রাশিরা
জ্যোতিষশাস্ত্রে রাহু ও কেতুর একটি বিশেষ গুরুত্ব রয়েছে। এই গ্রহ যখন ঘর পরিবর্তন করে তখন সকল রাশির উপর বিশেষ প্রভাব ফেলে সে। এই গ্রহকে আমরা ছায়াগ্রহ বলেই জানি। তবে এই গ্রহের নাম শুনলে অনেকেই ভয় পেয়ে যান। বলা হয় যখন এই গ্রহ কোন ব্যক্তির ওপর কুদৃষ্টি ফেলে তখন সকল রাশি জীবনে অশান্তির সৃষ্টি হয়। রাহু ও কেতুর ঘর পরিবর্তন করতে দেড় বছর সময় লাগে। অক্টোবর মাসের ৩০ তারিখ মীন রাশিতে প্রবেশ করবে রাহু ও কেতু। এই সময় কিছু রাশির জীবনে যেমন সাফল্য আসবে তেমন কিছু রাশির জীবনেও নানান অশান্তির সম্মুখীন হতে হবে। জেনে নিন সেই রাশির তালিকায় কারা রয়েছেন।

মীন রাশি
মীন রাশিতে রাহু ও কেতু প্রবেশ করায় জীবনে নানান অসুবিধা সম্মুখীন হবে এই রাশিদের। এসময় আপনারা সকল কাজ সতর্কভাবে করার চেষ্টা করবেন। কোথা থেকে যদি আপনি ঋণ নিয়ে থাকেন, তা আপনাকে শোধ করতে সমস্যায় পড়তে হবে। ব্যবসায়ীদের জন্য খুব খারাপ সময়। এসময় কোথাও আপনার অর্থ বিনিয়োগ করবেন না। জীবনে আপনার সমস্যা বৃদ্ধি পাবে। তাই কঠিন পরিশ্রমের মাধ্যমে জীবনে সফলতা আনার চেষ্টা করুন।

বৃষ রাশি
রাহু ও কেতুর ঘর পরিবর্তনে বৃষ রাশির ব্যক্তিদের নানান অসুবিধার সম্মুখীন হতে হবে। এসব আপনাদের প্রত্যেকটি পদক্ষেপ মাথা ঠান্ডা করে নিতে হবে। আপনাকে অশান্তি এড়িয়ে চলতে হবে। অজানা কোনও সমস্যায় আপনি জড়াতে পারেন। আইনি সংক্রান্ত জটিলতা এড়িয়ে চলার চেষ্টা করুন। আর্থিক সংকটে পড়তে পারেন। জীবনের নানা ধরনের অশান্তি আসবে আপনার। দাম্পত্য জীবনে সুখী হবেন না আপনি। পারিবারিক জীবনে আপনার মতবিরোধ লেগেই থাকবে।

কন্যা রাশি
এই দুই গ্রহ ঘর পরিবর্তন করায় কন্যা রাশির জাতক-জাতিকাদের জীবনের নানান অসুবিধার সৃষ্টি হবে। এসময় আপনি কর্মক্ষেত্রের নানান অসুবিধার মধ্যে পড়বেন। সহকর্মীদের সঙ্গে আপনার অশান্তি বাঁধতে পারে। বসের সঙ্গে আপনার মনোমালিন্য হবার সম্ভাবনা রয়েছে। আপনার মন যা চাইবে তাই করতে পারবেন না। প্রত্যেকটি কাজে আপনার সাফল্য মিলবে না। জীবনে নানান অসুবিধার সম্মুখীন হতে হবে আপনাকে।

মেষ রাশি
রাহু ও কেতু ঘর পরিবর্তন করায় এই রাশির ব্যক্তিদের জীবনে নানান অসুবিধা আসতে পারে। এই সময় আপনাদের নানান সমস্যার সম্মুখীন হতে হবে। অর্থনৈতিক দিকের খুব চাপ বাড়বে। নেতিবাচক প্রভাব বাড়বে। জীবনে ব্যয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে আপনি সুখী হবেন না। পারিবারিক জীবনে আপনার অশান্তি লেগে থাকবে। দাম্পত্য জীবনে আপনার সঙ্গে সকলের অশান্তি লেগে থাকবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications