আগামী বছরেই ঘর বদল করবে ছায়া গ্রহ, চাকরি থেকে নতুন ব্যবসায় সাফল্য আসবে কাদের

সকল গ্রহদের বিশেষ গুরুত্ব রয়েছে জ্যোতিষশাস্ত্রে। রাহু ও কেতু গ্রহকে একসঙ্গে ছায়াগ্রহ বলেই মনে করা হয়। এই গ্রহরা যখন ঘর পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের ওপরে কিছু রাশির ব্যক্তিদের উপর ইতিবাচক ও নেতিবাচক নানান প্রভাব ফেলে।

আগামী বছরেই ঘর পরিবর্তন করবে ছায়া গ্রহ। ১৮ মে মীন রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে রাহু। তারপর কেতু কন্যা রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে। এই সময় কিছু রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে, ভাগ্যের দ্বার খুলবে আপনার। জানুন সেই রাশির তালিকায় কারা রয়েছেন।

property

  • মেষ রাশি

মেষ রাশির জাতক জাতিকারা এই সময় কোনও কাজেই পিছিয়ে যাবেন না। ভাগ্যের দ্বার খুলবে আপনার। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। তাছাড়া আপনার জীবনে শুভ সময় শুরু হবে। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে। অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ী যদি ব্যবসায় বিনিয়োগ করতে চান করতে পারেন। সেখান থেকে আপনি লাভের মুখ দেখবেন। তাছাড়া আপনার যে কাজগুলো আটকে ছিল সেই কাজগুলি হয়ে যাবে।

  • মিথুন রাশি

মিথুন রাশির জাতক জাতিকার এই সময় সুখবর পাবেন। ব্যবসার প্রত্যেকটি কাজেই সফলতা আসবে। নতুন যানবাহন কিনতে পারেন। পরিবেশ অনুকূলে থাকায় মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। আত্মীয়দের কাছে সম্পূর্ণ সমর্থন পাবেন। এসময় আপনাদের জীবন আনন্দে ভরপুর থাকবে। কোনও কাজে পিছিয়ে পড়বেন না। দাম্পত্য জীবনেও আপনি আপনার সুখে থাকতে পারবেন। তবে মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন।

  • বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সময় পরিবেশ অনুকূলে থাকবে। এসময় নতুন চাকরিতে পদোন্নতি হতে পারে। এই রাশির জাতক জাতিকারা যারা দীর্ঘদিন ধরে বেকার ছিলেন, তারা এই সময়ে মনের মতো চাকরি পেতে পারেন। কাজের জায়গায় সিনিয়ররা আপনার কাজের প্রশংসা করতে পারেন। তাছাড়া আপনি যদি দূরে কোথাও ঘুরতে যেতে চান যেতে পারেন। মনের মানুষের সঙ্গে দেখা হবে।

  • মকর রাশি

মকর রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। এসময় কোনও কাজে পিছিয়ে পড়বেন না আপনি। ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে সফলতা আসবে। ব্যবসায় আপনার ভালোই সময় যাবে। এসময় প্রিয়জনের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি খুব খুশি হবেন। এই সময় নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে আপনার।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+