৩৬ বছর পর মেষে মিলন হয়েছে রাহু ও বৃহস্পতির, বাড়তি খরচে লাগাম দেবেন কারা

জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহেরই বিশেষ গুরুত্ব রয়েছে। গ্রহরা ঘর পরিবর্তন করে ১২ রাশির ব্যক্তিদের উপরে বিশেষ প্রভাব ফেলে। অনেক সময় নানারকম যোগও তৈরি করে, তা শুভ হতে পারে আবার অশুভও হতে পারে।

মেষ রাশিতে মিলিত হয়েছে কোন কোন গ্রহ

মেষ রাশিতে মিলিত হয়েছে কোন কোন গ্রহ

এপ্রিল মাসের ২২ তারিখ বৃহস্পতি গ্রহ তার রাশি পরিবর্তন করে মেষ রাশিতে প্রবেশ করেছে, রাহু অনেক আগে থেকেই এই রাশিতে বসেছিল। এই দুই রাশির জন্য সৃষ্টি হয়েছে 'গুরু চণ্ডাল যোগ'-ও। তবে ৩৬ বছর পর মিলিত হয় রাহু ও গুরু গ্রহ। কিছু রাশির জাতক জাতিকাদের নানান সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে এই সময়ে। দেখুন সেই রাশির তালিকা কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

মেষ রাশি

মেষ রাশি

গুরু ও রাহু গ্রহের মিলিত হওয়ার কারণে মেষ রাশির জাতক জাতিকাদের খুব খারাপ সময় শুরু হবে। এসময়ে আপনার আবেগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। ব্যবসায়ের সাফল্য মিলবে না। যারা সোনার ব্যবসা করছেন তাদের আর্থির ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে। এই সময় বাইরে বেরোলে সাবধানে বেরোবেন। কারণ আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।শুধু তাই নয় স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন। কোনরকম বিতর্কে জড়াবেন না, বিতর্ক এড়িয়ে চলাই ভালো।

 মিথুন রাশি

মিথুন রাশি

গুরু আর রাহু গ্রহ একসঙ্গে মিলিত হওয়ার কারণে মিথুন রাশির ব্যক্তিদের খুব খারাপ সময় শুরু। এই সময় আপনার আর্থিক দিকে নানান অসুবিধার সময় শুরু হবে। শুধু তাই নয় আপনি মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করবেন। ব্যবসায় প্রচুর ক্ষতি হবে আপনার। শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে।ধৈর্য ধরে সব কাজ করুন, না হলে আপনার ওপর দিয়ে নানান অসুবিধার সৃষ্টি হবে। পারিবারিক ও দাম্পত্য জীবনেও আপনার অসুবিধার সম্মুখীন হতে হবে।

 কর্কট রাশি

কর্কট রাশি

কর্কট রাশির জাতক-জাতিকাদের খুব খারাপ সময় শুরু হবে। এই সময়ে শত্রুদের থেকে আপনাকে খুব সাবধানে থাকতে হবে। উচ্চ রক্তচাপ, মাথাব্যথার মতোন নানান সমস্যার সম্মুখীন হতে হতে পারে আপনাকে। চাকরিতে ভালো সুযোগ আসতে পারে আপনার। তবে মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে তবেই আপনি জীবনে সফলতা পাবেন।শুধু তাই নয়, কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারেন, তাই আপনার খুব খারাপ সময় শুরু হবে হবে। নানান সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে আপনাকে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+