কবে পড়েছে রাধাষ্টমী, জানুন দিনক্ষণ, সময়, আচার, নিয়ম সম্পর্কে, কী দিয়ে স্নান করাবেন রাধারানিকে

হিন্দুধর্মে, রাধাষ্টমীর বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর আড়ম্বরের সঙ্গে সকলে পালন করে থাকেন রাধাষ্টমী। জন্মাষ্টমীর ঠিক ১৫ দিনের পরেই হয় রাধাষ্টমী। যেই বাড়িতে জন্মাষ্টমীর পুজো হয়, সেই বাড়িতে রাধাষ্টমী পুজো হবেই। কথিত আছে, ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয় রাধারানি।

ভাদ্রপদ মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন রাধা। তাই প্রতিবছর জন্মবার্ষিকী উপলক্ষে রাধাষ্টমী পালন করা হয়। চলতি বছর ১০ সেপ্টেম্বর পরেছে রাধাষ্টমী। শুভ সময় ১১ টা ১০ মিনিট থেকে। ২৪ তারিখ সেপ্টেম্বর রাত ১১ টা ৪৬ মিনিট পর্যন্ত।

Radha ashtami

  • উপোস করে পুজো করবেন

রাধাষ্টমীর দিন মহিলারা উপোস করে রাধারানির পুজো করেন। পাশাপাশি ভগবান শ্রীকৃষ্ণের পূজা করেন ভক্তরা। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদও তারা পান। কিন্তু রাধাষ্টমীর দিন রাধারানির কৃপা পেতে আপনাকে ঘরে পুজো করতে হবে। এতে আপনার জীবনে সুখ-সমৃদ্ধি বাড়তে থাকবে। তার জন্য অবশ্যই আপনাকে উপোস রাধার পুজো করতে হবে। তবে অবশ্যই আচার, নিয়ম মেনে পুজো করার চেষ্টা করবেন।

  • ভোগ নিবেদন করবেন

উপবাস করে ভুলেও কাউকে খারাপ কথা বলবেন না। সকলের সঙ্গে ভালো কথা বলবেন। রাধারানির ধ্যান করবেন। তাকে খুশি করার জন্য তাকে ভোগ নিবেদন করবেন। এতে আপনি দেবতার বিশেষ কৃপা লাভ করতে পারবেন।

  • কী কী দিয়ে স্নান করাবেন

রাধাষ্টমীতে উপোস করে পুজো দেওয়ার আগে অবশ্যই স্নান করাবেন রাধারানিকে। রাধারানিকে স্নান করাবেন দুধ, ঘি, মধু, চিনি, তারপর পুজো শুরু করবেন। তারপরে পুরনো জামা কাপড় ছাড়িয়ে নতুন জামা কাপড় পরাবেন।

  • নতুন জামা পরাবেন

তবে তাঁকে অবশ্যই চকচকে নতুন জামা কাপড় পরাবেন। এতে রাধারানিকে দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে। আর তিনি খুব খুশি হবেন। রাধারানির পুজো করার পর অবশ্যই কীর্তন করবেন। সকল ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করবেন।

  • উপোস করে কী কী খাবেন

রাধাষ্টমীর পুজো শেষ করে আপনারা ফল, খেজুর, বাদাম শরবত ইত্যাদি খেতে পারেন। আমিষ খাবার এদিন ভুলেও মুখে তুলবেন না। সেই সঙ্গে পেঁয়াজ, রসুন একদমই খাবেন না। এতে কিন্তু রাধারানি কিন্তু খুব রেগে যান। এতে আপনার জীবনের খারাপ প্রভাব পরতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+