এই অশুভ যোগের প্রভাবে ব্যবসায় বিনিয়োগ করার আগে দু’বার ভাববেন কারা
নয়টি গ্রহ ও সাতাশটি নক্ষত্ররা তাঁদের সময় মত স্থান পরিবর্তন করে সকলের উপর নানান প্রভাব ফেলে। সেটি কখনও কোনও রাশির ব্যক্তিদের জন্য শুভ হয়, আবার কোনও রাশির ব্যক্তিদের জন্য অশুভ হয়। এমনই বলে জ্যোতিষশাস্ত্র।
সে সময় তারা শুভ ও অশুভ নানান রকম রাজযোগ, যোগের সৃষ্টি করে। যার বিশেষ প্রভাব পড়ে সকলের উপর। ২৯ মার্চ মীন রাশিতে শনিদেব গোচর করবে। শনি ও রাহুর মিলনে তৈরি হবে 'পিশাচ যোগ’। এই যোগ অত্যন্ত অশুভ। এসময় কোনও রাশির ব্যক্তিদের জীবনে নানান সমস্যা আসবে, জানুন।

কন্যা রাশি
কন্যা রাশির জাতক জাতিকাদের অশুভ সময় শুরু হবে। এই সময় আপনাদের ওপর পিশাচ যোগের অশুভ প্রভাব পড়বে। কোনও কাজেই এগিয়ে যেতে পারবেন না। অবিবাহিতদের জীবনে নানান সমস্যা আসবে । এসময় পরিবারের সকলের সঙ্গে অশান্তি বাঁধবে। শরীরের দিকে বিশেষ যত্ন নিন। পরিবারের কারোর বিষয়ে হস্তক্ষেপ করবেন না বা কারণ ছাড়া কোনও বিষয়ে উৎসাহ দেখাবেন না। মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। দূরে কোথাও ঘুরতে গেলে সাবধানে যাবেন। দাম্পত্য জীবনে সমস্যা আসবে।
ধনু রাশি
ধনু রাশির জাতক-জাতিকাদের ওপর অশুভ প্রভাব পড়বে। এই সময় আপনার রাশির চতুর্থ ঘরে তৈরি হবে এই যোগ। এই সময় শরীর শরীর খারাপ হতে থাকবে। যারা চাকরি করছেন তাদের জীবনে নানান সমস্যা আসবে। যারা সরকারি কর্মচারী তাঁদের জীবনে নানান সমস্যা আসবে। এসময় শ্বশুরবাড়ির সঙ্গে অশান্তি লেগে থাকবে। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ না করাই ভালো। দূরে কোথাও ঘুরতে গেলে সাবধানে যাবেন। সকলের সঙ্গে অসুবিধা বাড়তে থাকবে। মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। কোনও কাজে তেমন ভাবে এগোতে পারবেন না আপনি।
মীন রাশি
মীন রাশির ব্যক্তিদের ওপর পিশাচ যোগের অশুভ প্রভাব পড়ায় ব্যবসায় খুব খারাপ সময় শুরু হবে এই রাশির জাতকদের। এসময় স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি বাড়তে থাকবে। তাছাড়া আপনার শরীরের প্রতি বিশেষ যত্ন নিন। কোনও বড় ব্যবসায় বিনিয়োগ না করাই ভালো। এসময় দূরে কোথাও ঘুরতে গেলে সাবধানে যাবেন। মাথা ঠান্ডা রেখে সব কথা সব কাজ করার চেষ্টা করবেন। কর্মক্ষেত্রে ছোটখাটো বিষয়ে মনোযোগ দেবেন না এবং এই সময়ে চাকরি পরিবর্তনের কথা ভাববেন না।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications