বাড়িতে পায়রার আগমন শুভ না অশুভ সময়ের ইঙ্গিত দেয়, দেখুন
বাড়িতে পায়রার আগমন শুভ না অশুভ সময়ের ইঙ্গিত দেয়, দেখুন
জ্যোতিষশাস্ত্রে পায়রাকে খুব বিশেষ বলে মনে করা হয়। তাছাড়া পায়রা দেখা খুব শুভ লক্ষণ। এই পাখিকে সম্পদ, সম্মান, স্বাস্থ্য, সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয়। পায়রা শান্তির প্রতীকও। জ্যোতিষশাস্ত্র অনুসারে, পায়রা লক্ষ্মীর ভক্ত। বলা হয় যে বাড়িতে পায়রা আসে সেই বাড়িতে মা লক্ষ্মী বাস করে, জীবনে সাফল্য আসে। আর্থিক দিকে অনেক উন্নতি হবে। পায়রা যে বাড়িতে বাস করে সেখানে মা লক্ষ্মী বিরাজ করে বলেই মনে করা হয়। বাড়িতে পায়রা বাসা বাধা কিন্তু খুবই অশুভ।

বাড়িতে পায়রার আগমন খুব শুভ
জ্যোতিষশাস্ত্র অনুসারে, বাড়িতে পায়রার আগমনকে খুব শুভ বলে মনে করা হয়। যদি আপনার বাড়ির ছাদে বা বারান্দায় পায়রা বাসা বাঁধে সেখানে তাকে অবশ্যই খাওয়াবেন এবং তাকে ছোট ছোট দানা জাতীয় জিনিস খেতে দেবেন। সে যত আপনার বাড়িতে থাকবে এবং আপনার বাড়িতে বসে খাবার খাবে তত আপনার বাড়ির সমস্ত ঝামেলা বাধা দূর হবে এবং আপনার জীবনের সৌভাগ্য আসবে। সমস্ত অশান্তি থেকে আপনি বের হতে পারবেন। সেই সঙ্গে আপনার জীবনে আসবে সাফল্যও।

বাড়িতে পায়রাকে বাসা বাঁধতে দেবেন না
তবে যদি আপনার বাড়িতে পায়রা বাসা বাঁধে থাকে, তা কিন্তু খুব অশুভ বলে মনে করা হয়। বেশি দিন পায়রাকে কখনোই বাড়িতে বাসা বাঁধতে দেবেন না। তাহলে আপনার অর্থনৈতিক দিক ক্রমশ খারাপ হয়ে যাবে। স্বাস্থ্যের ক্ষতি হবে। শীঘ্রই আপনি বাসা থেকে সরিয়ে ফেলার চেষ্টা করুন। না হলে আপনার পরিবারের ঝামেলা বাঁধবে। জীবনে আপনি কখনও উন্নতি করতে পারবেন না। সেই সঙ্গে আপনার বাড়ির সদস্যদের সঙ্গে আপনার অশান্তি বাঁধতে পারে।

এতে মা লক্ষ্মীর বিশেষ কৃপা পাওয়া যায়
আপনার বাড়ির ছাদ, বারান্দা পেরিয়ে আপনার শোবার ঘরে পায়রা প্রবেশ করে তাহলে আপনার মা লক্ষ্মীর আশীর্বাদ রয়েছে আপনার জীবনে। এটি খুব শুভ লক্ষণ বলে মনে করা হয়। এটিতে আপনার জীবনে প্রচুর সুখ-সমৃদ্ধি আসবে। তাহলে ঘরের ভেতর পায়রাকে কিছু খেতে দেবেন, তবে বাসা বানাতে কিন্তু কখনোই দেবেন না। এতে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাওয়া যাবে। আপনার জীবনের সাফল্য আসবে। অর্থনৈতিক দিকে আপনি অনেক উন্নতি করতে পারবেন। কাজের জায়গায় সাফল্য আসবে। সেই সঙ্গে আপনি ব্যবসায়েও অনেক উন্নতি করতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications